somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালি দিনের হাতছানি

২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে চরাঞ্চলের সঙ্গে এখনো স্থাপিত হয়নি সরাসরি সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহসহ আধুনিক যুগের সুযোগ-সুবিধা, সেই জনবিচ্ছিন্ন চরাঞ্চলসহ পদ্মা তীরবর্তী এলাকা ঘিরেই চলছে দেশের সব মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা। এতে অবহেলিত চরাঞ্চলসহ দক্ষিণাঞ্চলজুড়েই এখন সোনালি দিনের হাতছানি। ইতোমধ্যেই পদ্মার পারে ৭০ একর জায়গায় দেশের প্রথম ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্ক এবং বেনারসিপল্লী নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিচ্ছিন্ন চরাঞ্চলে অলিম্পিক ভিলেজ, বিমানবন্দরসহ মেগা সব প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। পদ্মা সেতুর সংযোগ সড়ক, সার্ভিস এরিয়া ও পুনর্বাসন প্রকল্প নির্মাণ শেষে মূল সেতুর কাজও চলছে অত্যন্ত দ্রুতগতিতে। নির্ধারিত সময়ে সেতুর কাজ সম্পন্ন হওয়া নিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ এখন অপেক্ষার প্রহর গুনছে। সম্প্রতি মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল ও তীরবর্তী এলাকাসহ সংলগ্ন এলাকায় কয়েকটি মেগা প্রকল্পের সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। গত ১১ মার্চ কুতুবপুরে ৭০ একর জায়গায় দেশের প্রথম ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট ও হাইটেক পার্ক নির্মাণের ঘোষণা দেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। এর পর পরই জমি অধিগ্রহণে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। একই ইউনিয়ন ও পার্শ্ববর্তী জাজিরার নাওডোবা অংশের ১০৮ একর জমিতে বেনারসিপল্লী প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণের জন্য ৭ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে। আর নদীর জনবিচ্ছিন্ন চরাঞ্চল চরজানাজাতে এক হাজার একর জমি ভরাট করা হচ্ছে অলিম্পিক ভিলেজ নির্মাণের পরিকল্পনা মাথায় রেখে, যেখানে ৭টি স্টেডিয়াম থাকবে বলে জানা গেছে। পাশেই বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য গৃহায়ণ মন্ত্রণালয় ১২শ একর জমি শনাক্ত করেছে। চরাঞ্চল বন্দরখোলায় ৮ কিলোমিটার দৈর্ঘ্যের ও ৫ কিলোমিটার প্রস্তের বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। এক সময়ের অবহেলিত এই জনপদ শিক্ষা, যোগাযোগ ও শিল্পায়নসহ বিভিন্ন দিক দিয়ে জেগে উঠছে। এটা শুধু সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রতিশ্রুত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্তের কারণেই। দায়বদ্ধতায় উজ্জীবিত একটি জনবান্ধব, গণতান্ত্রিক সরকার রাষ্ট্রপরিচালনায় থাকলে কিভাবে দেশের সার্বিক চিত্র বদলে যায়, একটি অবহেলিত রাষ্ট্র আন্তর্জাতিক পরিমন্ডলে অর্জন করে উন্ননয়নশীল দেশের রোল মডেলের খেতাব – তার এক অনন্য উদাহরণ বাংলাদেশ। বর্তমান সরকারের সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ বাস্তবায়নের ধারাবাহিকতা আগামীতে নিশ্চিত করবে বহুল আকাঙ্খিত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নপূরণ, এটা এখন আর কোনো কল্পনা নয় – এক বাস্তবতা।


সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×