somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোশাক শিল্পে নতুন সম্ভাবনা

২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত অপশক্তির ষড়যন্ত্রের কালোহাত আমাদের দেশীয় অর্থনীতির অমিত সম্ভাবনাময় তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের নীলনকশা বাস্তবায়নে কাজ করে চলেছে নিরন্তর। সম্প্রতি এদের অপতৎপরতায় দেশীয় পোশাকশিল্পের অনেক সমৃদ্ধ রপ্তানি বাজারে জিএসপি সুবিধা রহিত হওয়াতে এ শিল্প সংকটের মুখে পড়ে। কিন্তু বাংলাদেশের অদম্য উদ্যোক্তারা হার মানেনি, শত প্রতিকূলতার সাথে লড়াই করে প্রতিযোগিতায় টিকে থাকার দৃঢ়প্রত্যয়ে ঝাঁপিয়ে পড়েছে নব উদ্যমে। নিরলস প্রচেষ্টা নির্ভর যৌক্তিক উদ্যোগ কখনো হার মানে না – তাই প্রতিকূলতার সাথে লড়াই করে আবারও ক্রমশঃ অপ্রতিরোধ্য হয়ে উঠছে আমাদের পোশাকশিল্প, প্রতিনিয়ত আবিষ্কার করছে নতুন নতুন রপ্তানি বাজার। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে এখন নতুন সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশসমূহ। উদ্যোক্তারা আগামী পাঁচ বছরে উপসাগরীয় দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন ও সৌদি আরবে ৫০০ কোটি মার্কিন ডলারের নিট পোশাক পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা স্থির করেছেন। ২০২০ সালে দুবাই ওয়ার্ল্ড এক্সপো এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সামনে রেখে এই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ইউরোপ-আমেরিকার অর্থনীতিতে মন্দাভাবের ফলে সেখানে বাংলাদেশি পোশাক পণ্য রপ্তানি আশানুরূপভাবে বাড়ছে না। বরং মুদ্রার অবমূল্যায়নের কারণে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোশাক রপ্তানিকারকরা। এই সংকটে পোশাকশিল্পে নতুন সম্ভাবনা হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চল। উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক জোট ‘গলফ ইকোনমিক কাউন্সিলভুক্ত দেশ বা জেসিসিতে আছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন ও সৌদি আরব। জেসিসিভুক্ত দেশগুলোতে নিট পোশাক পণ্য রপ্তানির ৮০০ কোটি ডলারের বাজার রয়েছে। বর্তমানে যার মাত্র ১০ শতাংশ বা ৮০ মিলিয়ন ডলারের রপ্তানি করে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে দুবাই ওয়ার্ল্ড এক্সপো এবং কাতার বিশ্বকাপ সামনে রেখে রপ্তানি বাড়াতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন পোশাকশিল্প মালিকরা। এজন্য জেসিসি দেশগুলোতে পোশাক পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে বিদ্যমান শুল্ক বাধা দূর করার সময়োপযোগী উদ্যোগ নেয়া হয়েছে। এতে দুবাই ওয়ার্ল্ড এক্সপো এবং কাতার বিশ্বকাপকে সামনে রেখে রপ্তানি ৫ বিলিয়নে উন্নীত করা সম্ভব হবে আশা করা হচ্ছে। আগামী ২০২০ সালে দুবাই ওয়ার্ল্ড এক্সপোতে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান ও উন্নত দেশসমূহ অংশ নেবে। আবার ২০২২ সালের কাতার বিশ্বকাপে পৃথিবীর ৪০ লাখ মানুষ অংশ নেবে। কাতারের আবহওয়া গরম হওয়ায় টি-শার্টের বিশেষ চাহিদা থাকবে। এ দুটি প্রেক্ষাপট বিবেচনায় রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দীর্ঘমেয়াদে রপ্তানি সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মূলত তারই আলোকে প্রস্তুতি নেয়া শুরু করেছে বাংলাদেশ। এর আগেও ব্রাজিল বিশ্বকাপকে কেন্দ্র করে এ ধরণের উদ্যোগ লাতিন আমেরিকার দেশগুলোতে নিট ও ওভেন পোশাকের রপ্তানি কয়েকগুণ বাড়াতে এবং বাজার সম্প্রসারণে ভূমিকা রেখেছিল। এ কারণেই দুবাই ওয়ার্ল্ড এক্সপো এবং কাতার বিশ্বকাপ সামনে রেখে সম্প্রতি ঢাকায় দেশ দুটির রাষ্ট্রদূতদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে বিকেএমইএ। বিশ্বের সপ্তম তেলসমৃদ্ধ ও মধ্যপ্রাচ্যের অন্যতম বিস্তৃত অর্থনীতির দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নিট পণ্যের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা আছে। দুবাই এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আবার বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসেবেও বিশ্বব্যাপী সুপরিচিত। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৬২ শতাংশ তরুণ ও মধ্য বয়সী। যে কারণে এখানে বৈচিত্র্যময় পোশাকের চাহিদা দীর্ঘ সময় ধরে বিদ্যমান থাকবে। মধ্যপ্রাচ্যের বাজার আমাদের তৈরি পোশাকশিল্পের বিদ্যমান সংকট উত্তরণে কার্যকর ভূমিকা রাখবে – এটাই সকলের প্রত্যাশা।
 
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×