somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতির প্রত্যাশা – সমৃদ্ধ আগামী

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোনো দেশের সংস্কৃতির সঙ্গে তার রাষ্ট্রীয় অর্থনীতি ও উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে। সংস্কৃতিই দেশের মানুষের চিন্তাধারা ও সৃজনশীলতাকে বিকশিত করে। উন্নত চিন্তাধারার মাধ্যমেই আধুনিক মানসিকতার মানুষ তৈরি হয়, তার ব্যক্তিত্ব গড়ে উঠে। আর আধুনিক মানসিকতার মানুষের মাধ্যমেই দেশের অর্থনীতি ও উন্নয়নের ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি এবং ধারণার তৈরি হয়। তাই আমাদেরকেও দেশের সাংস্কৃতিক চেতনাকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করতে হবে। শিল্পের যে নিজস্ব মূল্য রয়েছে তার মূল্যায়নের সুযোগ সৃষ্টি করতে হবে। তবে ধর্ম যার যার সংস্কৃতি সবার এই উপলব্ধি এখনও পর্যন্ত আমাদের দেশে শতভাগ মানুষের মধ্যে গড়ে উঠেনি। এদেশে যে কোনো ধর্মের মানুষ তার নিজস্ব সংস্কৃতিকে নিঃশঙ্কচিত্তে লালন আর পালন করতে পারলেই বদলে যাবে বাংলাদেশ। শিক্ষা, গবেষণা ও ইতিহাসের সঙ্গেও উন্নয়নের যোগসূত্র রয়েছে। পশ্চাৎমুখী শিক্ষা মানুষের মধ্যে অনগ্রসরতা তৈরি করে। জাতির প্রকৃত ইতিহাসকে যদি শিক্ষার অংশ হিসেবে গ্রহণ না করা হয় তবে শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কোনো রক্ষণশীল গোষ্ঠীর চাপে পড়ে আধুনিক শিক্ষা থেকে সরে দাঁড়ালে আগামী প্রজন্ম তার নিজের সংস্কৃতি, ইতিহাস ও প্রযুক্তিগত ক্ষেত্রে সমন্বয় ঘটাতে পারবে না। তাই আধুনিক শিক্ষা, গবেষণা ও প্রকৃত ইতিহাসকে প্রাধান্য দেয়ার ক্ষেত্রে নীতি ও আদর্শের সঙ্গে আপোস করা যাবে না। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। অগ্রসরমান বিশ্বের সঙ্গে সমানভাবে এগিয়ে যাবার জন্য নতুন নতুন শিল্প-কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। বর্তমানে যে শিল্প-কারখানাগুলো বিদ্যমান রয়েছে তার বাইরে বর্তমান ও আগামীর সম্ভাবনাময় শিল্পের দিকে চিন্তাধারার প্রসার ঘটাতে হবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে শিল্প-কারখানার পরিধি বাড়িয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে তৎপর হতে হবে। আগামীতে পৃথিবীর উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল মুখ্য ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল নিয়ে গবেষণার কাজ এগিয়ে চলেছে। যেমন-পরিবেশবান্ধব ম্যাটেরিয়াল এনার্জি উৎপাদনের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে কিনা, মানুষের প্রয়োজনীয় অঙ্গ-প্রতঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে কোন্ ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা যায়, বিভিন্ন ধরনের মাইক্রো চিপ্স তৈরির ক্ষেত্রে কোন্ ধরনের ম্যাটেরিয়াল সর্বোত্তম হবে এমনই বিভিন্ন ধরনের কাজ পৃথিবীব্যাপী চলছে। বাংলাদেশেও এ ধরণের বিভিন্ন এ্যাডভান্স ম্যাটেরিয়াল উৎপাদনের শিল্প-কারখানার বিস্তার ঘটানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্রের নাসার মতো প্রতিষ্ঠান গড়ে তুলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কার্যকর কর্মকৌশল গ্রহণ করাকে অগ্রাধিকার দিতে হবে। তবে আশার কথা, বাংলাদেশ ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে অনেক দূর অগ্রসর হয়েছে, এর সফল উৎক্ষেপণ হলে বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ঘটনার সূচনা হবে। বঙ্গোপসাগরের বিশাল এলাকায় বাংলাদেশের মালিকানা লাভের ঐতিহাসিক সমুদ্র বিজয় আগামীতে বাংলাদেশকে বদলে দিতে পারে। কেননা এর মধ্যে ছিল আঞ্চলিক জলসীমা, অর্থনৈতিক অঞ্চল, সম্প্রসারিত মহীসোপানের অবাধ অধিকার ও ১১টি গ্যাস ব্লক। এই বিশাল সমুদ্র অঞ্চলের স্রোতকে ব্যবহার করে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হতে পারে। এছাড়া সী মাইনিং অর্থাৎ সমুদ্রের তলদেশে যে অসীম সম্পদের ভান্ডার রয়েছে তা উত্তোলনের মাধ্যমেও দেশ তার উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে। বদলে যাচ্ছে সময়। দিন বদলের পালায় প্রতিদিনই পরিবর্তন ঘটছে উন্নয়ন ও অগ্রযাত্রার কর্মকৌশল। আগামী দিনে বাস্তবমুখী কর্মকৌশলের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। সেই প্রত্যাশাতেই জাতি আজ অপেক্ষার প্রহর গুণছে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×