somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনভিত্তিক ভার্চুয়াল গ্যালারির যাত্রা শুরু

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একই সঙ্গে একটি দেশ ও সমাজের দর্পণ হচ্ছে জাদুঘর। আপন দেশের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিকে জানতে জাদুঘর পরিদর্শনের গুরুত্ব অসীম। তবে ঢাকা শহরের যানজট কিংবা পথের ঝক্কি-ঝামেলা পেরিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরে যাওয়াটা খুব সহজ নয়। আর ঢাকার বাইরের বাসিন্দাদের জন্য চাইলেই জাদুঘরে আসাটা আরও কঠিন। সেই কঠিন কাজটি এবার সহজ হয়ে গেল দর্শনার্থীদের জন্য। ভার্চুয়াল গ্যালারির মাধ্যমে নতুন যাত্রা শুরু হলো জাতীয় জাদুঘরের। দর্শনার্থীরা এবার ঘরে বসেই জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে রাখা ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ নিদর্শনগুলো দেখার সুযোগ পাবেন। এ জন্য প্রয়োজন হবে শুধু ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ। এরপর অন্তর্জাল জগতের আশ্রয়ে সুযোগ মিলে যাবে জাদুঘর অবলোকনের। দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল মিউজিয়াম চালু করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে অনলাইনভিত্তিক ভার্চুয়াল গ্যালারির যাত্রা শুরু হলো। বিশ্বের যে কোন প্রান্ত থেকে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি দেখতে শুধু লগ ইন করতে হবে। এরপর ভেতরে প্রবেশ করে ৩৬০ ডিগ্রী এঙ্গেলে জাদুঘরের ভেতরকার নিদর্শনগুলো দেখা যাবে। এ গ্যালারি প্রবর্তনে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এবং অর্থায়ন করেছে সার্ভিস ইনোভেশন ফান্ড। বিশ্বের অন্যান্য জাদুঘরের চেয়ে আমাদের জাদুঘর আলাদা। কারণ, পৃথিবীর খুব কম দেশেরই হাজার বছরের নিজস্ব ঐতিহ্য আছে। আমাদের জাদুঘরে যেসব নিদর্শন রয়েছে তা সবই আমাদের নিজস্ব। এই ঐতিহ্য আমাদের আত্মবিশ্বাসী জাতি হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে। বর্তমানে দেশে যে ধর্মান্ধতা বিরাজ সেটার পেছনেও নিজেদের অতীত ইতিহাস ও ঐতিহ্যকে না জানার অজ্ঞতা কাজ করছে। জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি আমাদের ডিজিটাল প্রযুক্তি ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনোদনমূলক সহজলভ্য ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি’ বাংলাদেশের জাতীয় ইতিহাস ও প্রাকৃতিক ঐতিহ্য সম্পর্কিত তথ্যাদি দেশী-বিদেশী জনগণের কাছে অনলাইনে পৌঁছে দেয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখবে। জাতীয় জাদুঘরের এই নতুন সংযোজন সামাজিক টেকসই উন্নয়নে নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে। আশা করি, জাদুঘর কর্তৃপক্ষ এ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় নির্মাণকৃত ভার্চুয়াল গ্যালারির সেবার মান উত্তরোত্তর আরও তথ্যনির্ভর ও আকর্ষণীয়ভাবে হালনাগাদ করে দেশ-বিদেশের মানুষের কাছে দেশের ঐতিহ্যকে তুলে ধরবে। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যবিষয়ক তথ্যসেবা অনলাইনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আধুনিক বিশ্বমানের জাদুঘরের যাত্রায় একধাপ এগিয়ে গেল জাতীয় জাদুঘর। ইন্টারনেটের মাধ্যমে এই স্থায়ী প্রদর্শনীর অমূল্য নিদর্শনসমূহ খুব সহজে দিগন্ত পাড়ি দিয়ে দেশী-বিদেশী দর্শকদের আকৃষ্ট করবে এবং পরবর্তীতে সরেজমিনে জাতীয় জাদুঘর ভ্রমণে আগ্রহী করে তুলবে।

 

সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×