somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের সাক্ষী বেনারসি

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেনারসি শাড়ীর কদর পূর্বেও যেমন ছিল এখনও তেমনি। নামেই বোঝা যায় বেনারসি শাড়ি এসেছে ভারতের বেনারস থেকে। এই বেনারসি শাড়ি কোনোভাবেই ঘরোয়া শাড়ি নয়। উৎসব, অনুষ্ঠানের আনন্দকে শরীরে জড়িয়ে নিতেই যেন বেনারসি শাড়ি পরেন নারীরা। বেনারসি শাড়ির রঙিন জমিন, উজ্জ্বল সূতার কাজ উৎসবের আনন্দে রোশনাই আরো বাড়িয়ে দেয়। বিয়েতে নতুন বউকে বেনারসি কাতান দেওয়া ঢাকার আদি বাসিন্দাদের মাঝে রেওয়াজে পরিণত হয়েছে। ঈদে ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির প্রতি সহজাত একটা টান মেয়েদের। সে জন্যই মিরপুরের বেনারসি পল্লিতে মেয়েদের আনাগোনা শুরু হয়েছে রোজার আগেই। বেনারসি শাড়ির মূল ডিজাইনের ধারা সৃষ্টি হয়েছে মোগল ঘরানা থেকে। ফুল ও আল্পনার মোটিফ, কালগা ও বেলপাতার নকশা। সেসব নকশায় শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে বা রূপালি সোনালি সূতার জমাট কাজ। বেনারসি শাড়িতে রয়েছে আভিজাত্যের ছাপ। এসব শাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো পাকা রঙ আর ওজনে হাল্কা। দামও নাগালের মধ্যেই। তাই সবার কাছেই এ শাড়ির কদর রয়েছে। শাড়ির নামগুলোও মনকাড়া। ফুলকলি কাতান, দুলহান কাতান, মিরপুরি রেশমি কাতান, মিলেনিয়াম কাতান, বেনারসি কসমস, অরগ্যান্ডি কাতান, ব্রোকেট কাতান, রেশমি কাতান, প্রিন্স কাতান, রিমঝিম কাতান, টিস্যু কাতান, মিরপুরি গিনি গোল্ড কাতান, জর্জেট গিনি গোল্ড কাতান, চুনরি কাতান ইত্যাদি। তাই ঈদের অনেক আগে থেকেই বেনারসি পল্লিতে ব্যস্ততা শুরু হয়ে যায়। এবারের ঈদেও কারিগরদের কাজে নতুন নতুন আয়োজনের কোনো কমতি নেই। আর নতুন নতুন সেসব ডিজাইনের টানে ভিড় জমেছে ঢাকার মিরপুর বেনারসি পল্লিতে। ১৯৪৭ সালে দেশ-বিভাগের পর ভারতের বেনারসের কয়েকশ’ মুসলিম তাঁতী পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানে আসে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ব্যবসা শুরু করে। এদের বড় অংশটি ছিল প্রায় ২০০ পরিবারের, যারা ঢাকার মিরপুরে বসতি স্থাপন করে। তবে বাংলাদেশ স্বাধীন হবার পরে স্থানীয়রা এ পেশায় ব্যাপকভাবে জড়িত হবার পরই ঢাকায় বেনারসি শিল্পের প্রসার বাড়তে থাকে। এর সূতা আসে বিদেশ থেকে। সে সূতা প্রথমে রঙ করা হয়। এরপর সাবান ও গরম পানিতে ধুয়ে রোদে শুকানো হয়? এরপর কয়েকটা সূতাকে একসঙ্গে করার জন্য কারখানায় পাঠানো হয়। পরবর্তী সময়ে গ্রাফ মাস্টারদের দেওয়া ডিজাইন অনুযায়ী সে সূতা দিয়ে তাঁত শ্রমিকরা বোনে বেনারসি শাড়ি। মিরপুর ১০ ও ১১ নম্বরের বিশাল একটা অংশ জুড়ে বেনারসি পল্লি গড়ে উঠেছে। পুরো এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শত শত কাতান আর বেনারসি শাড়ির দোকান। প্রায় প্রতিটি দোকানেরই রয়েছে নিজস্ব কারখানা। নিজেদের দক্ষতা, ঐতিহ্যবাহী নকশা আর রুচির সমন্বয়ে তৈরি হয় কাতান-বেনারসি। কাতানের দাম নির্ভর করে নকশা, উপকরণ আর জরির কাজের ওপর। এসব দোকানে সাধারণত ১৩০০-১৫০০ টাকায়ই ভালো মানের শাড়ি পাওয়া যাচ্ছে। ভালো মানের কাতান শাড়ির দাম শুরু হয় ৩০০০ থেকে। নকশা আর কাপড়ের মান অনুযায়ী এসব কাতানের দাম ১৫ হাজার পর্যন্ত হয়ে থাকে। বেনারসি কাতানের মধ্যে যে শাড়ির ওজন যত কম, তার দাম তত বেশি। ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত মসলিনের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে বেনারসি পল্লীতে। ভুঁইফোঁড় ব্যবসায়ীদের এই ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ না হলে বেনারসি তার ঐতিহ্য ও মানুষের আস্থা হারাবে। পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে বেনারসির আরও উন্নতি হোক এ প্রত্যাশা সবার।
 
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×