somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতের মুঠোয় পরিবহন সেবা

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। অতিমাত্রায় ব্যক্তিগত গাড়ি বাড়ায় যানজটের মাত্রাও বাড়ছে পাল্লা দিয়ে। উন্নত বিশ্বে ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার এপ্লিকেশনের মাধ্যমে রাইডশেয়ারিং সার্ভিস চালু করে ব্যক্তিগত গাড়ি হ্রাস করা সম্ভব হয়েছে। স্মার্টফোনভিত্তিক এ্যাপস নাগরিক পরিবহন সেবা বদলে দিতে পারে। সেই পরিকল্পনায় সরকার অনুমোদিত এ্যাপসভিত্তিক যাত্রীসেবা চালু করতে যাচ্ছে ‘টপ আই আই’ নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। রাইডশেয়ারিং সার্ভিস অর্থ একটি পরিবহন সেবা ব্যবস্থা- যেখানে নিজের প্রয়োজন মিটিয়ে মোবাইল/স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক অনলাইন এ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যক্তিগত মোটরযানকে ভাড়ায় পরিচালনা করা যায়। ভাড়ার বিনিময়ে যে কেউ গাড়ি ব্যবহারের সুযোগ পেতে পারেন। এটি একটি নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত ডোর টু ডোর পরিবহন সার্ভিস। মাইক্রো, প্রাইভেটকার ও রেন্ট-এ কারের সকল গাড়ির সমন্বয়ে গড়ে তোলা নতুন এই কোম্পানির সার্ভিসের নাম হবে ‘হ্যালো’। আগামী এক জুলাই থেকে রাজধানীতে এই সেবা কার্যক্রম শুরু হবে। এর সঙ্গে যুক্ত হবে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সা সেবাও। বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। এখন থেকে ঘরে বসেই আপনি ডেকে নিতে পারবেন আপনার পরিবহন। আর একবার কল করলে স্বল্প সময়ের ব্যবধানেই গাড়ি চলে আসবে ঘরের দরজায়। শুরুতে কোম্পানির এই পরিবহন সেবা রাজধানী ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে বিভাগীয় শহরসহ জেলা শহরগুলোতে চালুর পরিকল্পনা রয়েছে। মুঠোফোন ব্যবহার করে যাত্রীরা সহজেই ‘হ্যালো’র চালককে সময় মতো নিজের অবস্থান জানাতে পারবেন। চালকদের যাত্রীর জন্য অযথা দাঁড়িয়ে থাকতে হবে না। ট্র্যাকিং বা মনিটরিং সিস্টেমের আওতায় থাকায় নিরাপত্তা সুরক্ষিত থাকবে যাত্রী ও চালক উভয়রই।

সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৪:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×