somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন প্রাজ্ঞ ও কৌশলী রাজনৈতিক নেতা

০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের একজন প্রাজ্ঞ ও কৌশলী রাজনৈতিক নেতা। তার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট-বিদ্যুতসহ সকল সেক্টরেই উন্নয়ন হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। আজ দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আলোকিত হয়েছে। বাংলাদেশ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি মাইলফলক। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের এই পরিচয় আমাদের জাতিসত্তার অগ্রগতির এক বিশাল মাত্রা। একসময় বিশ্ব-মানুষের কাছে বাংলাদেশ পরিচিত ছিল ঝড়-বন্যা-ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের দেশ হিসেবে। দুর্ভোগ আর দুর্গতি ছিল আমাদের নিত্যসঙ্গী। প্রাকৃতিক বিপর্যয়ের পর অন্য দেশের সাহায্যের ওপর নির্ভর করত আমাদের বেঁচে থাকা কি মরে যাওয়া। কোটি কোটি মানুষ অন্যের সাহায্যের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করত কোনো দুর্যোগ-দুর্বিপাকের পর। দুর্যোগ মোকাবিলায় তেমন একটা সক্ষমতা ছিল না আমাদের। তেমন একটা আপাত অসহায় জাতিকে, অনেকটা যাদুর ছোঁয়ায় যেন জাগিয়ে তুলেছেন জননেত্রী শেখ হাসিনা। দেশ এখন কেবল খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, বিদেশে খাদ্যশস্য রপ্তানি করার মতো সক্ষমতাও অর্জন করেছে। তার নেতৃত্বে দেশে সুগম হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা, চারদিকে সুখের হাতছানি, আশার আলো আর সম্ভাবনা। তিন তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। শান্তি, গণতন্ত্র ও মানবতার জন্য কাজের স্বীকৃতি স্বরূপ দেশ-বিদেশ থেকে অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তিনিই। তার নেতৃত্বেই আইসিটি টেকসই উন্নয়নে ভূষিত হওয়া, সক্ষমতাসূচকে সমৃদ্ধ অবস্থানে আজ বাংলাদেশ। রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে তার কোন বিকল্প নেই। বাবার মৃত্যুর পর ভঙ্গুর ও বিভক্ত দলকেও সংগঠিত করে পরিণত করেছেন দেশের সর্ববৃহৎ শক্তিশালী রাজনৈতিক দলে। নেতৃত্বের জোরে ব্যক্তি শেখ হাসিনা বিশ্বের শক্তিধর নারী রাষ্ট্রনায়কদের একজন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক প্রাজ্ঞ ও কৌশলী রাজনৈতিক নেতা হিসেবে। সন্তানদেরও গড়েছেন সেভাবে। তাদেরও সুনাম-সুখ্যাতি ছড়িয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। এই কৃতিত্বের জন্য শেখ হাসিনাকে অনেকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ আবার অনেকে তাকে বাঙালি জাতির ‘শান্তির প্রতীক’ উপাধিতে ভূষিত করেছেন। সর্ব সাধারনের আলোচনায় তাই অমর কীর্তিতে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর উপাধি, এবার তারই কন্যা শেখ হাসিনা হতে যাচ্ছেন হাজার বছরের ‘শ্রেষ্ঠ বাঙালী নারী’।
 
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:১৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×