somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীর যানজট কমাতে তৈরি হচ্ছে ইউটার্ন

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যানজট ঢাকা মহানগরীতে নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীর যানজট নিরসনে শুরু হচ্ছে ২১টি ইউটার্ন নির্মাণ কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ১১টি ও গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) এলাকায় মোট ১০টি স্থানের মধ্যে এসব ইউটার্ন নির্মাণ করা হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে উত্তরা হাউসবিল্ডিং এলাকা পর্যন্ত অপরদিকে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তার তেলিপাড়া পর্যন্ত ছোট-বড় মোট ২১টি ইউটার্ন নির্মাণ করা হবে। এসব ইউটার্নের জন্য দুই ধরনের নক্সা তৈরি করা হয়েছে। একটিতে ছোট-বড় দুই ধরনের যানবাহন চলবে। অন্যটিতে শুধু ছোট গাড়ি চলবে। একটি ইউটার্ন থেকে আরেকটি ইউটার্নের সর্বনিম্ন দূরত্ব হবে ৮শ’ মিটার আর সর্বোচ্চ ৩ দশমিক ২ কিলোমিটার। এসব ইউটার্ন দিয়ে গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। ফলে তখন বিভিন্ন মোড়ে কোন ট্রাফিক পুলিশেরও প্রয়োজন হবে না। এতে রাজধানীর যানজট প্রায় ১৫ শতাংশ কমে যাবে। গাজীপুর চৌরাস্তা থেকে রাজধানীর হাতিরঝিল পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কে ট্রাফিক সিগন্যাল ছাড়াই পরিকল্পিত উপায়ে গাড়ি পারাপারের জন্য ‘ইউ’ আকৃতির এসব উড়াল সেতু বা ইউটার্ন নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়। এরপর প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দেয় ডিএনসিসি। কিন্তু হাতিরঝিল থেকে আব্দুল্লাহ পর্যন্ত ডিএনসিসির সীমানায় থাকলেও আব্দুল্লাহপুর ব্রিজের ওপার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা থাকায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ সিটি কর্পোরেশন থেকে পৃথক পৃথক ডিপিপি জমা দিতে বলা হয়। এরপর নির্দেশনা অনুযায়ী ২ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদা দুটি প্রস্তাবনা জমা দেয় হয়েছে। শীগ্রই ইউটার্নের নির্মান কাজ শুরু হবে এবং চলতি বছরেই এসব ইউটার্নের নির্মাণ কাজ শেষ করা হবে।
 
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×