somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতিবাজ মওদুদ আহমদ অবৈধভাবে অর্থ অর্জন, লন্ডনে ফ্ল্যাট ক্রয়

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুর্নীতি ও অবৈধভাবে অর্থ উপার্জন করে জীবনকে কত সুন্দরভাবে পরিচালনা করা যায় তার বাস্তব উদাহরণ মওদুদ আহমদ, যিনি বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি ও ০৬ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। শুধু তাই না আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সংসদের ষ্ট্যান্ডিং কমিটির সভাপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মর্যাদার অধিষ্ঠিত থাকাকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিত্তের মালিক হয়েছেন।

অনুসন্ধানকালে জানা যায়, ২০১০ সনে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ দিয়ে তার বিদেশী ব্যাংকের হিসাবে অর্থ লেনদেন ও ফ্ল্যাট ক্রয় করেছেন। ঘটনাস্থল ও সংগৃহীত রেকর্ড পত্র পরীক্ষা নিরীক্ষা এবং সংশ্লিষ্ট তথ্য সমূহ পর্যালোচনা করে দেখা যায় যে, সাবেক মন্ত্রী মওদুদ আহমদ অবৈধভাবে ২৯ মার্চ ২০১০ তারিখে তার নিজের নামে লন্ডনে 15, HUNGTINGTON CLOSE, BEXLY D45 2FD ZOO PLA তে (১৫, হ্যাংগটিংটোন ক্লোজ, বেক্সলি, ডি ৪৫, ২এফডি জু প্লাতে) ০৩ বেডরুম, ০৪ বাথরুম, ০১টি রিসিপশন রুমসহ একটি ফ্ল্যাট ৩,৬০,০০০/০০ পাউন্ড ষ্ট্যার্লিং দিয়ে ক্রয় করেছেন বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকা। যার কোন বৈধ লেনদেনের প্রমান নেই।

উপযুক্ত বিষয়ে এ্যাটর্নী জেনারেল, বাংলাদেশ এর মাধ্যমে প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাইকালে মওদুদ আহমদ এর বাংলাদেশের জাতীয় রাজস্ব বিভাগ হতে প্রাপ্ত আয়কর রিটার্ন পরীক্ষা নিরীক্ষা করে তার উক্ত লন্ডনের ফ্ল্যাটের কোন বিবরণ জানা যায়নি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের ব্যাংক হিসাব সমূহ পরীক্ষা করে উক্ত ফ্ল্যাট ক্রয়ের যোগান দেওয়া বৈদেশিক মুদ্রা প্রেরণ সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধান কালে ব্যারিষ্টার মওদুদ আহমদ এর লন্ডনে BRACLAYS BANK PLC এর লেজার নং-২০৮৯৮২ এবং KNIGHTS BRIDGE INTERNATIONAL BANKING CENTER –এ ব্যারিষ্টার মওদুদ আহমদ এর নামীয় ৯০০৮-৫৮৪৭ নম্বর চলতি হিসাব সহ অন্যান্য হিসাবের ষ্টেটমেন্ট পরীক্ষা করে উক্ত ফ্ল্যাট ক্রয়ের অর্থ প্রদানের কোন তথ্য জানা যায়নি, তবে উক্ত হিসাবে বড় ধরনের অস্বাভাবিক লেনদেনের প্রমান পাওয়া যায়। প্রায় ৬,৪৬,৯৪৮.৪৯ পাউন্ড ষ্ট্যার্লিং বা ০৬ কোটি ৬৫ লক্ষ টাকা লেনদেনের হিসাবে গ্রহণ সর্বমোট ১০,৩৬,৯৪৮.৪৯ পাউন্ড ষ্ট্যার্লিং বা ১০ কোটি ৬৬ লক্ষ টাকা প্রায় লেনদেনের তথ্য পাওয়া যায়। অন্যদিকে বিদেশী ফ্ল্যাট ক্রয়ের যে অর্থ ব্যয় করেছেন তা তিনি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে নেননি। আবার তিনি বৈধভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করলে তার দেয়া আয়কর বিবরণীতে তার ঘোষনা দেওয়ার কথা কিন্তু তিনি তাও দেননি। ইহা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ব্যারিষ্টার মওদুদ আহমদ বিগত সময়ে মন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকলীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উক্ত অর্থ অবৈধভাবে অর্জন ও হুন্ডির মাধ্যমে তা বিদেশে প্রেরণ করে এবং ফ্ল্যাট ক্রয় করে মানি লন্ডারিং আইন ২০০২ ধারা ২(ঠ) (অ) (আ) বর্ণিত ১৩ ধারার শাস্তি যোগ্য অপরাধ ও মানি লন্ডারিং আইন ২০০৯ এর ধারা ২(ঠ) অ, এ অন্তর্ভুক্ত ক্রমে ৪ (২) ধারার শাস্তি যোগ্য অপরাধ এবং ২০১২ এর সম্পৃক্ত অপরাধ (১) এবং (২) এর (আ) (ই) (ঈ‌) (ঊ) ধারার অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়। যার জন্য তিনি এককভাবে দায়ী এবং অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখার জন্য দুর্নীতি দমন কমিশন এর প্রতি আহবান করা হলো।

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×