somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুনে কষ্ট লাগে জঙ্গিরা নাকি ইসলাম ধর্মের অনুসারী

২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা বাঙালীরা শান্তিপ্রিয় জাতি হিসেবে পরিচিত। দাঙ্গা-হাঙ্গামা অশান্তি এইসব আমাদের একদমই পছন্দ নয়। এছাড়া এদেশের ৯২ শতাংশ মানুষ শান্তির ধর্ম ইসলামের অনুসারী হওয়ায় সর্বোচ্চ শান্তি বিরাজ করছে। তার উপর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এদেশে গতিশীল উন্নয়নের ছোঁয়া লেগেছে। দরিদ্রের হার কমেছে, মাথাপিছু আয় বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে কাজ চলছে। শেখ হাসিনার হাত ধরে এই দেশ যখন দিনকে দিন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, যখন এ দেশে রাজাকারদের বিচার হচ্ছে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হচ্ছে। ঠিক তখনি একটি কুচক্রি মহল নিজেদের ব্যক্তি স্বার্থ, সমষ্টিগত বা দলীয় স্বার্থে এ দেশে জঙ্গি হামলা, গুম, খুন, বোমা হামলা, ইত্যাদি সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে দেশের শান্তি বিনষ্ট করে চলেছে। মূলত দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা সহ বাংলাদেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই বর্তমানে এদের মূল উদ্দেশ্য। এ দেশের মানুষ কখনই জঙ্গিবাদে সমর্থন করেনা। দেশে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই দিনের পর দিন নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে চলেছে। সেই সাথে ইসলাম ধর্মকেও অপব্যবহার করা হচ্ছে। এই অবস্থায় আমাদের দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে,জঙ্গিদের পুরোপুরিভাবে নির্মূল করতে হলে জনগণকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জঙ্গিরা কোন ভিন গ্রহের প্রাণী নয়, তারাও আমাদের মত মানুষ। তাদেরও আমাদের মত বাবা-মা পরিবার পরিজন রয়েছে। যেকোনোভাবে তারা ভুল শিক্ষা পেয়ে বা সঙ্গ পেয়ে জঙ্গি সংশ্লিষ্টতায় চলে গেছে। আমাদের উচিৎ আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে সবসময় নজরদারিতে রাখা। যাতে করে সন্তানরা ভুল পথে চলে না যায়, ভুল শিক্ষা না পায়, সেইদিকে খেয়াল রাখা। এছাড়া তাদেরকে সঠিকভাবে ইসলামকে জানানো। তা নাহলে হয়তো আপনার-আপনার সন্তানটিও একদিন জঙ্গিবাদে জড়িয়ে পড়বে। জঙ্গিবাদের একাধিক ঘটনায় দেশ আজ আক্রান্ত, দেশের মানুষ আক্রান্ত। সবচেয়ে শুনে কষ্ট লাগে যখন জানতে পারি জঙ্গিরা ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু ইসলাম তো কখনই জঙ্গিবাদে সমর্থন করেনা। মানুষ হত্যা, হামলা, বোমাবাজি এইসব করে জঙ্গিরা কি ধরনের ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমার জানা নেই। কতটা নিচে নামতে পারলে জঙ্গিরা জান্নাত-আখিরাতের পাসপোর্ট বানাচ্ছে, আল্লাহর নাম নিয়ে মানুষ খুন করছে, বিভিন্নরকম জঙ্গিবাদে উৎসাহি জিহাদি বই লিখছে। সত্যিই কি এরা মুসলিম? এরা মূলত ইসলাম ধর্মকে ব্যবহার করছে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানুষকে নম্র ও বিনয়ী হওয়ার শিক্ষা দেয়। নাশকতামূলক কর্মকাণ্ড করে জঙ্গিরা কিভাবে নিজেদের মুসলিম বলে দাবি করে?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×