somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপুল জনসমর্থনই শক্তি

২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমানে নির্বাচিত গনতান্ত্রিক আওয়ামী লীগ সরকার একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য বদ্ধপরিকর। যেখানে কোনো মানুষের বিশ্বাসে আঘাত হানবার অভিপ্রায় অন্তত বঙ্গবন্ধুকন্যা বা তাঁর সরকারের নেই। কীভাবে সমাজের সব ধর্মাবলম্বী, মতাবলম্বী মানুষকে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করানো যায় এটাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে ফোন করে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। দীর্ঘ সেই সংলাপটি সুখকর হয়নি, সম্মানজনক হয়নি। বরং একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়া যেসব শব্দ চয়ন করেছেন এটি শিষ্টাচার বহির্ভূত। এটিকে শিষ্টাচারের কোনো সংজ্ঞায় ফেলা যাবে না। তারপর খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার জন্যও ছুটে গিয়েছিলেন। কিন্তু সেখানেও কি ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে এটিও দেশবাসী জেনেছে। তবে যাই হক, কে সাড়া দিল আর কে দিলনা এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, এটা গণতান্ত্রিক অধিকার। কারণ বর্তমান সরকারের চাওয়া একটাই, কত বেশি জনকল্যাণ করা যায়, কত বেশি উন্নয়ন করা যায়। বাংলাদেশের অগ্রযাত্রা যে ইসলামের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয় বরং প্রত্যেকটি ধর্মকে সমপরিমাণ সম্মান প্রদর্শন করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য। আর এটাই বাংলাদেশের জনগনের প্রত্যাশা। আর এ কারনেই জনগণ আওয়ামী লীগের মূলশক্তি। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আওয়ামী লীগ সভাপতির প্রতি মানুষের আস্থা অনেক। আর আস্থা থাকবেইনা বা কেন, যার লক্ষ্যই দেশের উন্নয়ন এবং জনকল্যাণ। শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ ও জনগনের উন্নয়ন এবং জনকল্যাণ হচ্ছে এটিকে জাতি আজ বক্ষে ধারণ করে নিয়েছে। যার কারনেই মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ এবং এগিয়ে যাবে। তিনি তার সুন্দর দেশ পরিচালনায় আজ উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বেষ্টনি তৈরি করে অসংখ্য মানুষের জীবনযাপনের ব্যবস্থা করছেন, মানুষের জীবনমানের উন্নয়ন করেছেন এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এই মহাকর্মযজ্ঞ সুচারুভাবে বাস্তবায়ন করাই ছিল বঙ্গবন্ধুর আওয়ামী লীগের লক্ষ্য। সেই লক্ষ্য এবং মানুষের আস্থাশক্তিই নিয়ে তার কন্যা বিপুল জনসমর্থন নিয়ে এগিয়ে চলছে। দেশে আওয়ামী লীগের যে বিশাল জনসমর্থনের বহর আছে তাতেই আগামী নির্বাচনে জনগণের ভোটে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ তাতে সন্ধেহের কোন অবকাশ নেই।


সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×