somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের ধারাবাহিকতায় কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে যাচ্ছে দেশ

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা ও জনসংখ্যার চাপ উন্নয়নের পথে দেশের জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশ সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নয়ন আর অগ্রগতির মহাসড়কে নিজেদের অবস্থানটি ইতোমধ্যে পাকাপোক্তভাবে করে নিচ্ছে। দেশের ক্রমবর্ধমান আর্থসামাজিক উন্নয়নের জন্যে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, রূপকল্প বাস্তবায়ন ও মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য বাংলাদেশকে এখন ২০২১ সাল পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। ক্রমাগত উন্নয়ন আর সমৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ আগামী ৩ বছরের মধ্যেই পূর্ণাঙ্গ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে এবং সরকার ঘোষিত রূপকল্প- ২০২১ বাস্তবায়িত হবে। উন্নয়নের ধারাবাহিকতায় দারিদ্র্যের খাঁচা থেকে বের হয়ে এদেশে এখন সমৃদ্ধির নতুন গতি সৃষ্টি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ জাতিসংঘ ঘোষিত এমডিজি অর্জনের সাফল্যে সন্তোষজনক অবস্থানে রয়েছে আমাদের দেশ। বিশ্বব্যাংকের ঘোষণা অনুযায়ী, নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় রয়েছে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য সবধরনের সুযোগ রয়েছে। লন্ডনের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ান লিখেছে, ২০৫০ সালে বাংলাদেশ প্রবৃদ্ধির বিচারে পশ্চিমা দেশগুলোকেও ছাড়িয়ে যাবে। বিশ্বখ্যাত সংস্থাগুলোর এসব পূর্বাভাসই প্রমাণ করে বাংলাদেশের সামনে রয়েছে বিপুল সম্ভাবনা।বর্তমান সরকারের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নেরই প্রতিফলন ও স্বীকৃতি এটি। জাতি হিসেবে এটি আমাদের জন্য একটি বড় অর্জন ও মাইলফলক। এ অর্জনের ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা এবং অবস্থান আরও সুসংহত হবে। সম্পদগত সীমাবদ্ধতাসহ নানা প্রতিকূলতা অতিক্রম করে এদেশ এগিয়ে যাচ্ছে এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ৩ বছরের মধ্যেই দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে। সরকারের সুদূর প্রসারী ভাবনা ও সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে এখন ক্রমশই বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রবাহ। দেশ এগিয়ে যাচ্ছে, সত্যি ভাবতে ভালো লাগছে।

সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×