somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের রূপকার আওয়ামী লীগ সরকার

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন অর্থনীতিবিদ কিংবা একজন সমাজ বিজ্ঞানী যুগপৎভাবে উন্নয়নের যে তত্ত্ব দাঁড় করান তার মূল কথা হলো একটি উন্নয়নের দুটো দিক সমান গতিতে চলতে হবে তবেই সেটি হবে একটি সুষম ও সমন্বিত উন্নয়ন। একসময় অর্থনীতিবিদরা ভাবতেন কোনও দেশের জনগণের মাথাপিছু আয় কিংবা কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হলেই কেবল উন্নয়ন সম্ভব। কিন্তু সে ধারণা ভুল প্রতীয়মান হয়েছে। কারণ জনগণের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক সচেতনতা, উন্নয়নে জনগণের অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য কিংবা মাতৃ ও শিশু মৃত্যুহার কমানো ও জনগণের আত্মপোলব্ধির ক্ষেত্রে যদি ইতিবাচক পরিবর্তন সাধিত না হয় তাহলে অর্থনৈতিক উন্নয়নের সুফল ধরে রাখা সম্ভব নয়। সে কারণে টেকসই উন্নয়ন মানেই সমন্বিত উন্নয়ন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সময়ই বলেন ‘আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন জনগণ কিছু পায়। জনগণের উন্নয়নই জাতির পিতার স্বপ্ন ছিল, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা আওয়ামী লীগ বদ্ধপরিকর।’ সত্যি সোনার বাংলা কোন অলৌকিক স্বপ্ন নয়। বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের শোষণের হাত থেকে মুক্ত করে পূর্ব বাংলার মানুষের স্বপ্ন পূরণের জন্য রাজনীতি করতেন। তার প্রমাণ পাওয়া যায়, ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের ধর্মঘটের সমর্থন করতে গিয়ে তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার হয়েছিলেন এবং মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নিতে চাননি। অসহায়, দরিদ্র, বঞ্চিত মানুষের জন্যই ছিল তার রাজনীতি। যে রাজনীতিবিদ সারাজীবন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছেন তারই উত্তরাধিকার শেখ হাসিনা তো সেটাই করবেন। এটাই স্বাভাবিক। বাংলাদেশে সমন্বিত উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে উন্নীতকরণের সুযোগ সৃষ্টির জন্যে আওয়ামী লীগ সরকার যে ‘ভিশন ২০১০-২০২১’ ঘোষণা করেছে তা পূরণ করা কঠিন নয়। কারণ শেখ হাসিনা উন্নয়নের আধুনিক তত্ত্বটি ভাল করেই রপ্ত করতে পেরেছেন। তিনি দেখেছেন একজন কৃষক যদি সুষম খাবারের অভাব পূরণ করতে পারে তাহলে তার সামাজিক মান বৃদ্ধি পাবে। অর্থনীতির সুপার কাঠামো বা উপরি কাঠামোর সুবিধাগুলো ভোগ করা তার জন্য কঠিন হবে না। এ কারণেই কৃষিতে ব্যাপক ভর্তুকি, কৃষি ঋণ সহজীকরণ, সার-বীজ-কীটনাশক সহজলভ্য করণ ও আধুনিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে কৃষককে পরিচিতি করে তোলার উপর তিনি জোর দিয়েছেন। কৃষি গবেষণায় ব্যাপক সাফল্যের কারণে আজ আবাদি জমি হ্রাস পাওয়ার পরেও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ১৯৭১ সালে জনসংখ্যার জন্য যে টুকু আবাদি জমি ছিল তা আজ প্রায় অর্ধেকের কোঠায় অথচ জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও অধিক। তারপরও মানুষের মুখে হাসি, মাথাপিছু আয় বেড়েছে, ঘরে ঘরে শিক্ষা-স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার হার বৃদ্ধি পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সুফল গ্রামের কৃষক থেকে শুরু করে সকলেই পাচ্ছে। ইউনিয়ন পরিষদে মিলছে যাবতীয় তথ্য, ঝড়বৃষ্টির পূর্বাভাস, স্বাস্থ্য সেবা মিলছে মোবাইল ফোনে। পরীক্ষার ফলাফল নিমিষেই দেখা যাচ্ছে ইন্টারনেটের বদৌলতে। স্কাইপিতে মা তার সন্তানকে দেখছে মধ্যপ্রাচ্যের কোন দেশে। টাকা আসছে মোবাইল ফোনে। ঘরে বসে ট্রেনের, বাসের টিকিট মিলছে কয়েক সেকেন্ডে। কি হচ্ছে না গ্রামের উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়া কিংবা পূর্ব পশ্চিমে? সবই সম্ভব হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে। তাই দেশের প্রতিটি মানুষের আন্তরিক বিশ্বাস থেকে আজ এক দৃপ্ত উচ্চারণ - উন্নয়নের রূপকার আওয়ামী লীগ সরকার।

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×