রেলওয়েতে সংযোজিত হচ্ছে নতুন ৭০ টি অত্যাধুনিক ইঞ্জিন
১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জীবন, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, সামাজিক সম্পর্ক প্রভৃতি ক্ষেত্রে ইতিবাচক উন্নয়নে রেলের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের জন্য রেল সবচেয়ে উপযোগী, নিরাপদ ও জনপ্রিয় পরিবহন ব্যবস্থা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে পরিকল্পিতভাবে রেলের একটি সুন্দর অবকাঠামো গড়ে উঠেছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে মাত্র দু-তিন বছর সময়ের মধ্যে মুক্তিযুদ্ধকালে বিধ্বস্ত বিপুল সংখ্যক রেলসেতু ও রেলপথ পুনর্নির্মিত হয়েছিল। কিন্তু ১৯৭৫ সালের পর রেলের উন্নয়ন মুখ থুবড়ে পড়ে। দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলার শিকার হয়ে আসছিল রেলওয়ে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতাসীন হয়ে রেলের দিকে দৃষ্টি ফেরায়। মাত্র কয়েক বছরের ব্যবধানে রেল যোগাযোগে এসেছে অবিশ্বাস্য পরিবর্তন। রেলের উন্নয়নে বর্তমান সরকারের গৃহিত মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম রেল পথকে ডাবল লাইনে উন্নীত করার কাজ প্রায় শেষ। সরকার দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক এবং বিশ্বমানের করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে এবং বাস্তবায়ন করে চলেছে। সংযোজিত হচ্ছে নতুন নতুন বগি এবং ইঞ্জিন। এরই ধারাবাহিকতায় রেল যোগাযোগ আরো জোরদার করতে সুইজারল্যান্ড থেকে আনা হচ্ছে ৭০টি অত্যাধুনিক রেল ইঞ্জিন। ফলে প্রতিবেশী দেশ ও দেশের মধ্যে রেল যোগাযোগের উন্নতি হবে। এছাড়াও সুইজারল্যান্ডের একটি কোম্পানির বাংলাদেশে এলএনজি রপ্তানির লক্ষ্যে শিগগির একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। সরকারের গৃহিত পদক্ষেপগুলো বাস্তবায়ন পুর্নাঙ্গ হলে দেশের রেল যোগাযোগে আসবে এক আমূল পরিবর্তন। ফলে এ খাত দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন