somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুলে ধরতে হবে সঠিক আদর্শ

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে উগ্রপন্থা বা জঙ্গিবাদ নতুন করে একটি উদ্বেগ ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর গুলশানে জঙ্গি হামলা এ ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। তবে একটি বিষয় উল্লেখযোগ্য, ওই ঘটনার পর আমরা পুরো দেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মনোভাব লক্ষ্য করেছি। এর ফলে গত এক বছরে কোনো ধরনের জঙ্গি হামলার ঘটনা আমরা দেখিনি। যদিও জঙ্গিবাদের হুমকি এখনো অনেকটাই ব্যাপক। জঙ্গিবাদকে সম্পূর্ণভাবে মোকাবিলা করতে গেলে তরুণ সমাজের মধ্যে সচেতনতা আনাটা সবচেয়ে জরুরি। কেননা, তারাই উগ্রবাদীদের লক্ষ্য থাকে। বর্তমানে আমাদের তরুণ সমাজের একাংশের মধ্যে দেশ নিয়ে, সমাজ নিয়ে, সমাজব্যবস্থা নিয়ে একধরনের হতাশা ও আশাহীনতা কাজ করছে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর পেছনে বেকারত্ব, ভাল সুযোগের অভাব, উচ্চশিক্ষা গ্রহণের পরও চাকরি না পাওয়া, সঠিক কর্মসংস্থান না পাওয়ার হতাশা ইত্যাদি কারণ রয়েছে। ফলে তাদের মধ্যে হতাশার জন্ম নেয়। জঙ্গিরা এসব বিষয় কাজে লাগিয়ে কিছুসংখ্যক তরুণকে তাদের দিকে আকৃষ্ট করে। এ কারণেই কোন অবস্থাতেই যাতে তরুণদের মধ্যে হতাশা বা আশাহীনতা জন্ম না নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তরুণদের মধ্যে যে কর্মক্ষমতা, উদ্ভাবনী শক্তি ও নতুন চিন্তা রয়েছে, তা কীভাবে দেশের জন্য কাজে লাগানো যায়, সে বিষয়ে আমাদের ভাবতে হবে। তাদের শিক্ষাজীবন শেষে যথোপযুক্ত কর্মসংস্থান সৃষ্টিতেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, শুধু একটি গোষ্ঠী বা কিছুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তরুণেরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে না; সমাজের বিভিন্ন স্তর ও অংশ থেকেও কিছু মানুষ এ পথে যাচ্ছে। তাই আমাদের দেখতে হবে, কীভাবে ধর্মের অপব্যাখ্যা বা ভ্রান্ত আদর্শ তৈরি করে তরুণদের জঙ্গিবাদে আকৃষ্ট করা হচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না যে জঙ্গিবাদ বা উগ্রবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই তা আদর্শিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান তৎপরতা এখানে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি কিছু কৌশলগত পরিকল্পনা নেওয়ারও প্রয়োজন আছে। জঙ্গিবাদ ও উগ্রবাদকে সঠিকভাবে মোকাবিলা করতে গেলে সামাজিক প্রতিরোধ ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রমের মধ্যে জঙ্গিবাদ প্রতিরোধী বিষয়বস্তু অন্তর্ভুক্ত করেছে সরকার। এর সঠিক পাঠের মাধ্যমে উপযুক্ত শিক্ষা প্রদান/গ্রহণ নিশ্চিত করতে হবে। জঙ্গিবাদীদের ভ্রান্ত আদর্শের বিরুদ্ধে সঠিক আদর্শ তুলে ধরতে হবে। এখন উগ্রবাদের বিস্তারে ইন্টারনেট একটি বড় ভূমিকা পালন করছে। তাই জঙ্গিগোষ্ঠী যেভাবে ইন্টারনেটকে কাজে লাগাচ্ছে, একইভাবে তাদের আদর্শ প্রতিরোধেও ইন্টারনেট ব্যবহার করতে হবে। অনলাইনেও সঠিক ও ইতিবাচক মূল্যবোধ তুলে ধরতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ প্রতিরোধ করা এবং তা নিয়ে প্রশ্ন করার সচেতনতা তৈরি করতে হবে। সমাজকে জঙ্গিবাদের ক্যানসারমুক্ত করা আমাদের সমগ্র সমাজব্যবস্থার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য জঙ্গিবাদকে সম্পূর্ণ নির্মূল করা একান্ত দরকার। এর জন্য সরকারের পাশাপাশি সুশীল সমাজকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাহলেই একটি সুখি সুন্দর দেশ গড়া সম্ভব।

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

//১৫ ই আগস্ট ১৯৭৫ ও জীবনের সমীকরণ//

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯

নিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন....

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭

সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।

শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২



আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল... ...বাকিটুকু পড়ুন

×