somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন শ্রমিক সরবরাহকারী দেশ

২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন শ্রমিক সরবরাহকারী দেশ। অনলাইন শ্রমিক বা ফ্রিল্যান্সার সরবরাহে বিশ্বের মোট বাজারের ১৬ শতাংশই এখন বাংলাদেশের দখলে রয়েছে। এই বাজারের ২৪ শতাংশ দখলে নিয়ে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে ভারত। ১২ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ফিলিপাইন এবং যুক্তরাজ্য। ‘আই-লেবার প্রজেক্ট’ হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এই রিপোর্টে প্রকাশ করেছে। যার অংশ হিসেবে অনলাইন শ্রমিক সূচক তৈরি করা হয়ে থাকে। ফিজার, ফ্রিল্যান্সার, গুরু এবং পিপলপারআওয়ার- এই ৪টি অনলাইনের তথ্য বিশ্লেষণ করে রিপোর্টটি তৈরি করেছে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট। বিশ্বের মোট ফ্রিল্যান্সিং কাজের ৪০ শতাংশ দখল করে রেখেছে এই চারটি প্লাটফর্ম। রিপোর্টে দেখা গেছে, বিভিন্ন দেশের অনলাইন শ্রমিক বা ফ্রিল্যান্সাররা ভিন্ন ভিন্ন কাজের ওপর প্রাধান্য দিয়ে থাকে। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেকনোলজি ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে ভারতীয় উপমহাদেশের দেশগুলো, যাদের দখলে রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেকনোলজির ৫৫ শতাংশ বাজার। অন্যদিকে প্রফেশনাল সার্ভিস ক্যাটাগরি যেমন অ্যাকাউন্টিং, লিগ্যাল সার্ভিস ও বিজনেস কনসাল্টিংয়ের বাজারে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। মোট বাজারের ২২ শতাংশ রয়েছে তাদের দখলে। ভারতে অনলাইনে কাজের ক্ষেত্রে সফটওয়্যার এবং টেকনোলজি শীর্ষ অবস্থানে রয়েছে। ক্রিয়েটিভ এবং মাল্টিমিডিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। সেলস এবং মার্কেটিং সাপোর্ট দেশটিতে অনলাইন ফ্রিল্যান্সারদের কর্মকান্ডের তৃতীয় অবস্থানে রয়েছে। সাইটগুলোর সামগ্রিক ট্রাফিকের তথ্যানুসারে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অনলাইন শ্রমিক সরবরাহকারী দেশ - যা সত্যিই এক গর্বের অর্জন।


সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি : ভারসাম্যের লক্ষ্যে বাংলাদেশে উৎপাদন ও রপ্তানি কৌশল

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:০২


ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×