somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র নয় শতাংশ সুদে ২০ হাজার ৪০০ কোটি টাকা ঋণ পাবে কৃষকরা

২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারের নানামুখী পদক্ষেপ ও পরিকল্পনায় দেশের কৃষিতে আজ বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। অঞ্চল ও মাটির গুণাগুণ, ভৌগোলিক অবস্থান অনুযায়ী ফসল উদ্ভাবন, লবণ, জলমগ্নতা, খরা এবং জলবায়ুসহিষ্ণু বীজ উৎপাদন, যথাযথ প্রযুক্তির প্রয়োগে কৃষিতে এ বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। গত আট বছর ধরে খাদ্যশস্যের উৎপাদন বাড়ছে, ভরে উঠেছে শস্যভাণ্ডার। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতাই অর্জন করেনি, খাদ্য রপ্তানিও করছে। সরকার ফলপ্রসূ কৃষিবান্ধব নীতি নিয়ে কাজ করছে। কৃষকের প্রয়োজনীয় উপকরণ সার, বীজ, কীটনাশক এবং কৃষি উপকরণে ভর্তুকি প্রদান, সেচের ব্যবস্থা, কৃষি কার্ড বিতরণ, নিত্যনতুন উন্নত প্রযুক্তির জোগান দিয়ে যাওয়া এমন সাফল্যের পেছনে বড় নিয়ামক হয়ে উঠেছে। কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করতে কৃষকদের মধ্যে প্রায় সোয়া দুই কোটি কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। ১০ টাকার বিনিময়ে কৃষকের ব্যাংক একাউন্ট খোলার কার্যক্রমে কৃষকদের ঘুরে দাঁড়ানো সহজ হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে চাল, গম, ভুট্টা উৎপাদন ছিল প্রায় ৩ কোটি ৩৩ লাখ টন, যা ২০১৫-১৬ অর্থবছরে এসে দাঁড়ায় ৩ কোটি ৯১ লাখ টনে। একইভাবে বেড়েছে ডাল, পেঁয়াজ ও পাটের উৎপাদন। উদ্ভাবিত হয়েছে নতুন জাতের বিভিন্ন ফসল। কৃষিতে অর্জিত সাফল্যকে আরো গতিশীল করতে সরকার কৃষি ও পল্লী ঋণের সুদের হার আরেক দফা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন থেকে মাত্র নয় শতাংশ সুদে ঋণ পাবে কৃষকরা। চলতি ২০১৭-১৮ অর্থবছরে ২০ হাজার ৪০০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বার্ষিক নীতিমালা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা গত অর্থবছরে তুলনায় ১৬ দশমিক ২৪ শতাংশ বেশি। এছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলোর বাইরে বাংলাদেশ সমবায় ব্যাংক ২০ কোটি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ৭২০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করবে। গত অর্থবছরে ৩৮ লাখ ৫৬ হাজার ৬৩৫ জনের মাঝে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে। টাকার অংকে যার পরিমাণ ২০ হাজার ৯৯৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৬৫ শতাংশ বেশি। গত অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৫৫০ কোটি টাকা। এছাড়াও শস্য /ফসল চাষের জন্য সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টিং ও সিআইবি ইনকোয়্যারির প্রয়োজন পড়বে না। কৃষি ও পল্লী খাতে ঋণ প্রদানের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কৃষি ঋণের কর্মসূচী গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আয়ের বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×