somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আঁধার থেকে আলোর পথে বাংলাদেশ

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ এক সময় এমন অবস্থায় ছিল যেন মনে হচ্ছিল এই দেশের ভবিষ্যৎ শেষ। ঠিক সেই সময় বিশ্ব স্বীকৃত অনন্য নেতৃত্বের দূরদর্শীতা প্রসূত সময়োপযোগী কর্মপরিকল্পনা আর রাষ্ট্র পরিচালনায় মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনার পুনর্বাসনে বাংলাদেশ এখন অব্যাহত গতিতে সমৃদ্ধির পথে এগিয়ে চলেছ। কিন্তু একটি চিহ্নিত অপশক্তি বাংলাদেশের এই সাফল্যকে ম্লান করে দিতে ধর্মীয় উগ্রবাদকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। দেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের অনির্বাণ চেতনায় অবিশ্বাসী অতীতে রাষ্ট্রক্ষমতায় থাকা একটি চিহ্নিত অপগোষ্ঠি তাদের জঙ্গিপ্রেম, রাজাকারপ্রেম আছে তার প্রমান দিতে চাচ্ছে। বর্তমানে দেশের গণমানুষও এখন জঙ্গি-রাজাকারদের বিরুদ্ধে একাট্টা। তাই জনমতের বিরুদ্ধে গিয়ে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বিরোধী দল রাজাকার ও জঙ্গিদের জন্য মায়াকান্না অব্যাহত রেখেছে বলেই বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ফলশ্রুতিতে দেশের সাধারণ মানুষও দলটির উপর কোন আস্থা রাখতে পারছে না, সাধারণ মানুষকে দলে ভিড়াতে কোন আস্থাশীল কার্যক্রমও তারা তুলে ধরতে পারছে না। গত এক দশকে জাতীয় জীবনের কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতেই খালেদা জিয়ার বিএনপি উপযুক্ত গণমুখী ভূমিকা পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ থেকে বিচ্যুতি। বাংলাদেশের মানুষ এমন দলের প্রতি কখনোই সমর্থন যোগাবে না। তাদের ষড়যন্ত্রে সম্ভাবনা দেখা দিয়েছিল জঙ্গীবাদের মতো ভ্রান্ত কৌশলের আগ্রাসনের। তবে যে পরীক্ষিত নেতৃত্বের দূরদর্শীতায় দেশের আজকের এই অর্জন তিনি কি আর কৌশল নির্ধারণে ভুল করতে পারেন? শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশী জনতাকে সাথে নিয়ে তিনি দেশব্যাপী জঙ্গীবাদের বিরুদ্ধে গড়ে তুলেছেন দুর্জয় প্রতিরোধ। দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের। তার সুযোগ্য দিক নির্দেশনাতেই আইনশৃঙ্খলাবাহিনীর একের পর এক সফল অপারেশনে দেশ আজ প্রায় জঙ্গীবাদের শঙ্কামুক্ত অবস্থায় উপনীত। এরই ধারাবাহিকতায় দেশ কাঁপানো জঙ্গিগোষ্ঠী নব্য জেএমবিসহ বারোটি সংগঠনকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। গত বছরের জুলাই মাসে গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে লাইমলাইটে আসে নব্য জেএমবি। এর পর থেকে সংগঠনের সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে। দেশকে জঙ্গিমুক্ত করার সরকারি প্রতিশ্রুতির অংশ হিসেবে নানা উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে সরকার। নানা অপারেশনের মাধ্যমে অনেক জঙ্গিকে নির্মূল করেছে সরকার। প্রমান করেছে ইচ্ছা থাকলে দেশের ভাল করতে চাইলে তা করা সম্ভব। তবে একটি চিহ্নিত মহল বাংলাদেশে আইএস আছে বলে যে অপপ্রচার চালাচ্ছে তার কোনো ভিত্তি নেই। এরাই জঙ্গিদের লালনপালনের পাশাপাশি দেশে জঙ্গীবাদকে উস্কে দিচ্ছে। কিন্তু জঙ্গীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় এবার তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে তৎপর হয়ে উঠবে আইন-শৃঙ্খলা বাহিনী। নব্য জেএমবিসহ নিষিদ্ধ সংগঠনগুলো যাতে আর মাথা উচু করতে না পারে সেদিকে ভালভাবে নজর রাখতে হবে। সম্প্রীতির এই বাংলাদেশকে যারা অশান্ত করতে চায় তাদের রুখে দিতে হবে। বর্তমান সরকারের প্রতিশ্রুতি পূরণের সংস্কৃতিতে আস্থাশীল বলেই নিকট ভবিষ্যতে জঙ্গীবাদের শঙ্কামুক্ত বাংলাদেশের সম্ভাবনায় জনমনে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। এই সুবাতাস বয়েই চলবে আগামীতেও। জনগণ দেখছে কিভাবে দেশের নিরাপত্তা বাহিনি তৎপর হয়ে দেশ থেকে সকল জঙ্গি দূর করছে। এটাই বর্তমান সরকারের সফলতা।
 
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×