somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক শহর হবে পুরান ঢাকা

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





রাজধানীতে পুরান ঢাকা নামে পরিচিত এলাকাটির জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রণয়নের কাজ শুরু করছে রাজউক। পুরান ঢাকার আধুনিকায়নে উন্নত ভবন স্থাপন করে আধুনিক নগর গড়ার লক্ষ্যেই রাজউক এ কাজ শুরু করেছে। বিদ্যমান ঘিঞ্জি ও ছোট ছোট ভবন ভেঙে সেখানে নির্মাণ করা হবে আধুনিক বহুতল ভবন। পাশাপাশি ওই এলাকার রাস্তা ও ফুটপাতও প্রশস্ত করা হবে। থাকবে খোলামেলা জায়গা ও বাগান। জাপান ও অস্ট্রেলিয়ার আরবান সিস্টেম পদ্ধতিতে একটি নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে রাজউক। এ জন্য ‘আরবান রিডেভেলপমেন্ট প্রকল্প’ নামে এই কর্মসূচি নিয়ে পুরান ঢাকায় কাজ শুরু করেছে রাজউক। কীভাবে এটা করা যাবে, তার একটি নকশাও করেছে রাজউক। এ প্রকল্পের অধীনে ছোট ছোট বাড়িঘরগুলো ভেঙে ফেলে একটি বা একাধিক বহুতল ভবন করা হবে। এ লক্ষ্যেই বংশাল এলাকায় জরিপের মধ্য দিয়ে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। ওই এলাকায় পুরনো, ঘিঞ্জি ও ঝুঁকিপূর্ণ ভবন কতগুলো আছে তার তালিকা করা হচ্ছে। আগামী ১০ থেকে ১৫ আগস্টের মধ্যে এই কাজ শেষ হবে। প্রস্তাবিত বহুতল ভবনগুলিতে আবাসনের ব্যবস্থা থাকবে। আর ভেঙে ফেলা বাড়িঘরের জায়গায় নির্মাণ করা হবে চওড়া সড়ক, পানি নিষ্কাশনের নালা, পার্ক, রোপণ করা হবে গাছপালা। এই প্রক্রিয়া অনুসরণ করা হলে উল্লেখিত এলাকার সার্বিক আধুনিকায়নে কোনো জমি অধিগ্রহণ করার দরকার পড়বে না। স্থানীয়দের মধ্যেই সকল স্থাপনার মালিকানা থাকবে। সরকার কেবল তাদেরকে সহযোগিতা করবে। রাজউকের পক্ষ থেকে পুরান ঢাকার যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে, সেগুলো হলো- আবাসন, পুরনো ও জরাজীর্ণ ভবন, অপর্যাপ্ত আলো-বাতাস; অতি ঘিঞ্জি পরিবেশ; অপরিকল্পিত, ফুটপাতবিহীন, সঙ্কীর্ণ যোগাযোগ ব্যবস্থা, সরু রাস্তা, অপরিকল্পিত রাস্তা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা, অপর্যাপ্ত ও অস্বাস্থ্যকর পানি সরবরাহ ব্যবস্থা, অপ্রতুল খোলা জায়গা ও অপ্রতুল গাছপালাবিহীন পরিবেশ, ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনার অতিমাত্রার ঝুঁকিযুক্ত এলাকা, দূষণযুক্ত পরিবেশ, অপরিকল্পিত ও অপর্যাপ্ত নাগরিক সুবিধাদি। জাপানে একটি আরবান রিডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নের ফলে ওই এলাকার চিত্র পাল্টে গিয়েছে। সেই সাফল্যের আদলে আমাদের পুরান ঢাকাকেও আধুনিক মেগা প্রকল্পের আওতায় নিয়ে এসে ‘আরবান রিডেভেলপমেন্ট প্রকল্প’ বাস্তবায়ন করা গেলে পুরান ঢাকাও বদলে যাবে। তখন ওই এলাকায় দুঃসহ যানজট ও জলজট হবে না। তবে এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ছোট ছোট ও পুরনো ভবনগুলো ভেঙে ফেলা হলেও ওল্ড হ্যারিটেজ হিসেবে স্বীকৃত স্থাপনাগুলো সংরক্ষণ করা হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ১৭ই মার্চ ১৯২০

লিখেছেন ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১




একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই  দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।

সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।

অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি  মায়া,
সব মায়ের... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

×