বিশ্বের ২৩ তম শক্তিশালী অর্থনীতির দেশে হবে বাংলাদেশ
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রভাবশালী জরিপ প্রতিষ্ঠার পিডব্লিউস’র (PWC) করা এক প্রতিবেদনে আগামী ৩৩ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে যেসব দেশ নেতৃস্থানীয় পর্যায়ে চলে আসবে, তাদের বিষয়ে ভবিষ্যৎ বাণী করা হয়েছে। ‘দ্য লং ভিউ: হাই উইল দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ বাই ২০৫০’ শিরোনামের এ প্রতিবেদনে ৩২টি দেশের তালিকা করা হয়েছে, বিশ্ব অর্থনীতি যাদের কাঁধের উপর ভর করে চলতে যাচ্ছে। অর্থনীতির চালিকাশক্তি ও জীবন ধারণের মানের উপর নির্ভর করে দেশগুলোর এ তালিকা করা হয়েছে। ২০৫০ সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্র ছাড়া জাপান কিংবা জার্মানির মতো বর্তমান বিশ্ব অর্থনীতির অনেক রাঘব বোয়াল তাদের অবস্থান ধরে রাখতে পারবে না। ২০৫০ সালের মধ্যেই নাটকীয় পরিবর্তন হতে যাচ্ছে বিশ্ব অর্থনীতিতে। আর সে পরিবর্তনের অন্যতম সঙ্গী হতে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষত্রে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়াবে ৩ ট্রিলিয়ন ৬৪ বিলিয়ন বা তিন লাখ ছয় হাজার চারশ' কোটি ডলার। এর ফলে ওই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ২৩তম। এই সময়ের মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে অস্ট্রেলিয়া, মালয়েশিয়াকেও ছাড়িয়ে যাবে এবং বাংলাদেশ ও কানাডার অর্থনীতি হবে সমপর্যায়ের।

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন