somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ব্যক্তিগত শোকগাঁথাঃ মরিলে কান্দিস না আমার দায়...

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
জীবনের এই সময়ে এসে নিজেকে বড় বেশি নিঃস্ব- রিক্ত লাগছে। এই হতভাগ্য জীবনে কিছুই পাইনি।যা পেয়েছি তা কেবল বুকের যন্ত্রণাই বাড়িয়েছে , আমার দারিদ্রের একমাত্র আত্মসম্মানবোধে কেবলই শেল হয়ে আঘাত করেছে-বারবার।
এই বুকের ভেতর তাই কষ্টের গভীর ক্ষত । কেউ বোঝেনা, বোঝারও কেউ নেই।
চেয়েছিলাম কবি হতে, শুন্য পকেট আর চোখ ভরা স্বপ্ন নিয়ে কবি হতে পথে পথে ঘুরে বেরিয়েছি।রুঢ় বাস্তবতা আমাকে কবি হতে দেয়নি। এক মুঠো সাদা ভাতের জন্য বাসের কন্টাকটারি থেকে শুরু করে মিনা বাজারের সেলসম্যান, আর টিউশনি করে বেরিয়েছি।তারপর, অনেকটা আশ্চর্যজনক ভাবেই কোন এক সরকারি ব্যাংকের প্রথম সারির “কেরানী”র চাকরি।
বাবা কে হারিয়েছি ১৫ বছর। ভালো করে তার চেহারাটাও মনে করতে পারিনা।প্রায় পথে বসা, দুটো এতিম সন্তান নিয়ে আমার বিধবা মায়ের যে কেমন করে দিন কেটেছে , তা কেবল আমরাই জানি। তবু সরকারি আনুকুল্যে পাওয়া মায়ের ছোট্ট চাকরি, বাবার অল্প পেনশন আর মায়ের দৃঢ়টায় আজ কত দূর আর কতটুকু আসতে পেরেছি, তা এখনো বুঝতে পারছিনা।
২.
৭ বছর। ২৫৫৫ দিন। মিনিট হিসেব করলে আরও বেশি।
কাকতালীয় ভাবে তার সঙ্গে পরিচয়। ভালোলাগা, ভালোবাসা।
সে সমাজের উচ্চ শ্রেণীর, আমি নিম্ন। তবু ভালোবাসা কি আর অতসব বোঝে ?
ঝগড়া- রাগ-অভিমান-মান ভাঙ্গানো-ভালবাসা এমনি করে সময় চলে গেছে অনেকদিন।
চেয়েছি একসাথে আজীবন থাকার, আমৃত্যু ।
কিন্তু, সেই সম্পর্কের মাঝে বিভেদ, শ্রেণী বিভেদ যার নাম।
আমার ঢাকা শহরে কোন বাড়ি নাই, ফ্ল্যাট নাই, এমনকি গ্রামেও কোন ভিটা নাই।
আমার মতো কপর্দক এর হাতে কে তার মেহেদি রাঙ্গা হাত রাখবে?
ভালোবাসা তো এখন সস্তা সেন্টীমেন্ট। অর্থ- বিত্ত- বৈভব এর সুখের চেয়ে তা বড় বেশি তুচ্ছ, আবেদনহীন ।
আমি গাজীপুর নামের এক “গ্রাম্য” এলাকায় থাকি, মির্জাপুর নামে এক “মনুষ্য বাসযোগ্যহীন” এলাকায় চাকরি করি, যেখানে উঁচু তলার ফ্ল্যাট নাই, আলোর রোশনাই ছড়ানো দামি শপিংমল নাই, নামি রেস্টুরেন্ট এমনকি ভালো ফাস্টফুড ও নেই।
স্বর্গের দেবী কেন আসবেন এমন জাহান্নামে?
আমি দিন আনা দিন খাওয়া গরিব, আমার কি সাধ্য দামি গয়না, শাড়ি,কস্মেটিক দেবার আর বিদেশ বেড়াতে নিয়ে যাবার?
শুধু ভালোবাসা দিয়ে আর জীবন চলে? ছি!
এখানে ভালোবাসার প্রবেশিধাকাধার সংরক্ষিত কিংবা দূরত্ব বজায় রাখুন।
চাওয়া আর না পাওয়ার এই অপূর্ণতা ভেতরের অহংকারি মন বড় বেশি জেদি করে তোলে, ভালোবাসা বাস্প হয়ে তখন শুরু হয় ব্যক্তিগত অযোগ্যতার প্রতি তীর নিক্ষেপ। আর আমি সেই অদৃশ্য বিষ মাখা তীরের আঘাতে ছটফট করি।
৩.
এতকিছুর পরও ভালোবাসি, ভালোবেসে যাই-প্রতি নিয়ত।
বিষ মাখা তীরের আঘাতে আমি আজ হৃদরোগে আক্রান্ত। হয়ত খুব তাড়াতাড়ি এই কঠিন পৃথিবীর বাঁধন মুক্ত হবো।
তাই ভালো!
মানুষ যেহেতু, আমি তাই কখনই ভুলত্রুটির বাইরে নই।তাই, আমার যা ভুল তা ফুল ভেবে ক্ষমা করে দিতে করজোড়ে মিনতি করছি, ক্ষমা চাইছি।
তবে চাইনা, আমার প্রস্থানে কেউ তার চোখের জল ফেলুক, নয়ন জলে ভাসুক, কারণে বা অকারনেই।
আমার মতো তুচ্ছ মানুষের চেয়ে কারো চোখের জল যে অনেক বেশি মুল্যবান, দুর্লভ!
বিদায় বেলার মিনতি, মরিলে কান্দিস না আমার দায়...
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

লিখেছেন চারাগাছ, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৮



অবিনশ্বর হাসির সুরভি: কৈলাশ খেরের 'তেরি দিউয়ানি' এবং স্রষ্টার প্রেমে এক আধ্যাত্মিক আত্মসমর্পণ

ছোটবেলায় বা কৈশোরে যখন প্রথম কৈলাশ খেরের ''Teri deewani' গানটি শুনেছিলাম, তখন আমাদের অনেকের কাছেই এটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

আমাদের ৭১- কোনো কোনো ক্ষেত্রে রুপকথাও হার মানে‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪



আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।

​শুধু প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

Attention Residue: কাজ বদলালেই মনোযোগ বদলায় না

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৪



হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।

ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।

ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”

মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন

×