ছবির মনটা ভালো নেই।আজ স্কুলে রেজাল্ট দিয়েছে সে আবার ফেল করেছে স্কুলে সে সবার চেয়ে খারাপ করেছে। কেউ বকাবকি করেনি । তবু ওর মন খারাপ............................................... সে জানে ওর লেখাপরা শেষ পর্যন্ত হবেনা।এর কারন অতি সুন্দরী হওয়া।তার বাবা মা তাকে যে কোন মুহূতে বিয়ে দিয়ে দিবে ।কারন সে জানে সমাজে তিন শ্রেণীর মেয়েদের খুব মূল্য: এক. বিশাল বিত্তশীল বাবার কন্য হওয়া দুই. অতিরিক্ত মেধাবী হওয়া তিন. অতিরিক্ত সুন্দরী হওয়া।
ছবির ক্ষেত্রে তিন নম্বর যোগ্যতাটা আছে। সবার মতে সে ছবির চেয়েও অনেক বেশি সুন্দর। রাস্তাঘাট থেকে শুরু করে কোন জায়গয় সে একা বেরাতে পারে না
বিয়ের প্রস্তাব ও দিয়েছে ছবির বাবাকে। ছবির বাবার বিবেচনায় আছে এই প্রস্তাবটি।
ছেলেটাকে ছবির একদম পছন্দ হয়নি। কিন্তু তার এক কথা, বাবা-মা যার সাথে বিয়ে দেবে তার সাথেই সংসার করবে।অথচ তার বয়সী কোন মেয়েই এখন বিয়ের কথা ভাবছে না। কিন্তু তার ভাবতে হচ্ছে।ছবির ছোট বোন সাথী।সে ও খুব সুন্দর।ছবিরা দুই ভাই আর দুই বোন। বোন দুটো খুব ই সুন্দর।আর ভাই দুটো কালো।ছোট বোন ছবির সাথেই পড়ে।এরই মধ্যে সাথীর জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু করেছে।
(চলবে)
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


