somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইক কেনার আগে...

২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন মটরবাইক কিনবেন ভাবছেন? বাইক কেনার আগে যে কয়টি বিষয় দেখা জরুরী তা নিন্মরূপ...

১. বাইকের ধরনঃ বাজারে বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায়। যেমনঃ স্পোটস বাইক, সুপারমোটো রেসিং বাইক, স্কুটার, সুপার স্কুটার, নরমাল বাইক। আমাদের দেশের যুবকরা সাধারনতঃ মাসল টাইপ স্পোর্টস্ বাইক পছন্দ করে থাকে। বাইক ভিন্ন ভিন্ন সিসি এর হয়ে থাকে। বেশি সিসি'র বাইকে জ্বালানী খরচও বেশি হয়ে থাকে। আপনার ব্যাবহারিক প্রয়োজনমাপিক এবং অর্থনৈতিক সামর্থের হিসেবে বাইক সিলেক্ট করতে পারেন।


২. শরীরের সাথে সামঞ্জস্যতাঃ চালকের শাররীক ঘঠনের উপর ভিত্তি করে বাইক পছন্দ করা উচিত। যেমন হিরো হাংক কিংবা ইয়ামাহা এফজেড উচু এবং ওজনী বাইক। স্থুলাকায়/বেঁটে শরীরের কেউ যদি তার শাররীক সামঞ্জস্যতার চেয়ে বড় বাইক কিনেন তবে তা সড়ক দুর্ঘটনা এবং দীর্ঘমেয়াদী কোমর/মেরুদন্ড ব্যথার কারন হতে পারে।

৩. বাইকের সিটঃ বাইক কেনার পুর্বে অবশ্যই বাইকে বসে দেখুন আপনি কতটা কমফোর্ট ফিল করছেন। কিছু বাইকের সিট হাইট এ্যডজাস্ট করা যায় - দেখে নিন সিট এ্যডজাস্ট করার পর আপনার কাছে তা আরামদায়ক লাগছে কিনা? http://cycle-ergo.com/ সাইট থেকে আপনার শাররীক ঘঠনের সাথে বাইকের সিট এ্যাডজাষ্টমেন্ট, হাটুর স্বাস্থসম্মত অবস্থান সহ নানা তথ্য দেখে নিতে পারেন।

৪. বাতাস নিরোধক যুক্ত নাকি সামনে খোলা বাইকঃ বর্তমান সময়ের বাইকগুলোতে বাতাস নিরোধক স্বচ্চ প্লাস্টিক তেমন একটা দেখা না গেলেও এটি একটি গুরত্বপুর্ন বিষয়। বিশেষ করে আমাদের দেশের মত প্রতিকুল আবহাওয়ার দেশে অনেক মানুষ হাওয়া/ধুলা বালি থেকে নিজেকে বাঁচাতে এটি ব্যবহার প্রয়োজনীয়।

৫. এক্সট্রা ব্যাগঃ এটা সত্য যে বাইক হবে ঝামেলাহীন সিম্পল। কিন্তু মাঝে মাঝে বাইক দিয়ে আমারা বাজার করা বেড়াতে যাওয়া সহ নানা পারিবারিক গুরুত্বপুর্ন কাজ করে থাকি। তাই বাইক কিনতে লক্ষ্য রাখতে এটি কতটা ব্যাগেজ ফ্রেন্ডলী। অর্থাৎ ব্যাক্তিগত মালামাল পরিবহনে কতটা স্বাচ্ছন্দ্যময়।

৬. স্টাইলঃ বাইকের আউটলুক বর্তমান সময়ে অন্য সব ইসু্যর চেয়ে গুরত্বপুর্ন বিষয় হয়ে দাড়িয়েছে। দেখতে সুন্দর বাইকের জন্য অনেকে কিনতে বেশি টাকা খরচ এবং অস্বাভাবিক মেনটিনেন্স খরচ কে গায়ে মাখেন না। যেহেতু বাইক বছর বছর পাল্টানো সহজ কথা নয় তাই কিনতে সাময়িক অসুবিধায় পড়লেও একবারে মনের মত বাইকটি কেনা শ্রেয়।

৭. শব্দঃ বাইকের "ভদ্র রকম শব্দ" এবং পরিচ্ছন্ন হর্ন থাকা একটি জরুরী বিষয়। আমাদের দেশের প্রেক্ষিতে উচ্চ শব্দের ইঞ্জিন শব্দ দূষনের কারন হতে পারে। তাই এ বিষয়টি লক্ষ্যনিয়। অনেকে আবার সাইলেন্সার পাইপের বাঁশি খুলে শো-অফ করার চেষ্টা করেন; এটি অভদ্রতার পর্যায়ে পড়ে। যত্রতত্র হর্ন এবং উচ্চ শব্দের হর্ন থেকেও বিরত থাকা উচিৎ।

৮. মুল্যঃ সুন্দর একটি বাইক আমাদের অনেকেরই স্বপ্ন। কিন্তু এ স্বপ্ন অবশ্যই সামর্থ্যের ভিতর থাকা শ্রেয়। সামর্থ্য অনুযায়ী আপনার বাজেটের মাঝে সেরা বাইকটি পছন্দ করুন।

৯. জ্বালানী সাশ্রয়ীঃ "আমার বড় সড় একটি বাইক আছে!" এমন অহংকারের কোন যৌক্তিকতা নেই। কারন হাতি কিনলে হাতির খোরাক জোগান দেবার মত অর্থনৈতিক সামর্থ্য না থাকলে বন্ধু-বান্ধবের কাছে হাত পেতে নিজেকে ছোট করতে হবে। তাই বাইক কিনার সময় অবশ্যই জেনে নেবেন বাইকটির "মাইলেজ" কেমন?

________
লিখাটি আমাদের পার্টস্ দোকান ডট কম এর ফেইসবুক পেইজে প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×