somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরাতন মটরবাইক কেনার আগে যেসব বিষয় বিবেচনা করা দরকার

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরাতন মটরবাইক কেনার আগে যেসব বিষয় বিবেচনা করা দরকার...

তো আপনি ব্যবহৃত মোটর সাইকেল কিনতে চাইছেন? যদিও নতুন বাইক কেনার চেয়ে পুরাতন বাইক কেনা একটু বেশি পরিশ্রমের - তবুও আমাদের অনেকে স্বাধ এবং স্বার্ধের সামঞ্জস্য আনতে পুরাতন বাইক কিনে থাকি।

আপনি মটরবাইক জগতে নতুন কিংবা আপনার কালেকশান বাড়ানোর জন্য ব্যবহৃত বাইক কিনতে চান তাহলে নিন্মের বিষয়গুলো আপনার জানা জরুরীঃ

১. আপনার বাইকের ধরন নির্ধারন করুনঃ
বর্তমান সময়ে বাজারে অনেক ধরনের মটরবাইক পাওয়া যায়। যার মধ্যে ক্রুজ, স্পোর্টস্ বাইক, স্কুটার এবং টওরিং বাইক উেল্ল্যখযোগ্য।

প্রত্যেক বাইকের মেইনটিনেন্স খরচ এবং জ্বালানী খরচ এ পার্থক্য থাকে। যেমন স্কুটি তুলনামুলকভাবে স্পোর্টস্ বাইকের তুলনায় অনেক জ্বালানী সাশ্রয়ী এবং এক্সিডেন্ট প্রবনতা কম। আমাদের দেশে স্কুটি নারীদের বাহন মনে করলেও বিশ্বের বিভিন্ন দেশে নানান আকারের স্কুটি পুরুষরাও ব্যবহার করে থাকে।

২. কোথায় / কার কাছ থেকে কিনবেন?
বাইক কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কার কাছ থেকে কিনলে আপনি আইনি বেড়াজালে পড়বেন না। দেশের বাজারে কাগজপত্র ছাড়া "টানা গাড়ী" নামে পরিচিত যেসকল বাইক কিনতে পাওয়া যায় তা কিনা থেকে বিরত থাকুন। যদিও এটি অনেক সাশ্রয়ী কিন্তু এ ধরনের বাইক কিনে মহা ঝামেলায় পড়ার সম্ভাবনা এমনকি পুরা টাকা হারিয়ে জেলও খাটতে হতে পারে (যদি চুরি হওয়া বাইক কিনেন - তবে আপনার হাতে ওই বাইক পাওয়া গেলে আপনিই চোর বলে সাব্যস্ত হবেন)। কোন ব্যাক্তি থেকে মোটরবাইক কেনার সময় অবশ্যই ওরিজিন্যাল কাগজপত্র বুঝে নিবেন।
অপরদিকে অনেক এজেন্সি রিকন্ডিশনড বাইক নিজস্ব গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকেন। এটি নিরাপদ এবং তাদের কাছ থেকে আপনি পার্টস্ সহ সকল সুবিধাদি সহজে পাবেন।

৩. বাইক ভালো ভাবে পর্যবেক্ষন করুন।
• বাইক কেনার সময় আপনার মাথায় যত্ত প্রশ্ন আসে তা বিক্রেতাকে জিজ্ঞেস করুন।
• কোন একজন অভিজ্ঞ বন্ধু এবং একজন মেকানিক সাথে নিয়ে বাইক দেখতে যাওয়া উচিৎ।
• ভালো করে দিখে নিন বাইক এক্সিডেন্ট খাওয়া অথবা ডেন্টিং করা কিনা?
• বাইক যে ব্যাক্তির হাতে ছিলো তার বাইকের প্রতি যত্নশীলতা কতটুকু ছিলো তা দেখুন।
• "এখন কোন রকম একটা কিনে নেই" এমন চিন্তা মাথা থেকে সরিয়ে দিন। কারন বাইক কিনা যতটা ঝামেলার - বিক্রি করতে যাওয়াও কম ঝামেলার নয়। তাই বাইকটি সহজেই পরিবর্তন করে ফেলবেন এমন ভাবনা অমুলক!

৪. টেষ্ট ড্রাইভ করুন।
বাহ্যিক দিক মোটামুটি পছন্দ হলে লম্বা একটি টেষ্ট ড্রাইভ নিন। বাইক সম্পর্কে আপনার ধারনা কম থাকলে টেষ্ট ড্রাইভে অবশ্যই একজন অভিজ্ঞ বন্ধু কিংবা টেকনিশিয়ান লোক দিয়ে করাবেন।

৫. অন্যন্য বিষয় সমুহঃ
ক. বাইকটির সার্ভিস হিস্টোরী জেনে নিন। সময় মত ইঞ্জিন ওয়েল পরিবর্তন করা হয়েছে কিনা, সবগুলো সার্ভিস সময়মত করা হয়েছিলো কিনা? বাইকের কি কি নষ্ট ছিলো/আছে তা স্পষ্ট হওয়া আপনার জন্য জরুরী।
খ. অপরিচিতো/স্বল্প পরিচিতো কারো কাছ থেকে মোটরবাইক খরিদ করবেন না।
গ. দাম সম্পর্কে বার্গেইন করতে সংকোচ বোধ করবেন না। কারন আজকে কিনে কালকে বিক্রি করলেও তা "পুরাতন"।
ঘ. অর্থ লেনদেন করতে দু'একজন স্বাক্ষী কিংবা লিখিত নিতে ভুলবেন না।


____
অনুবাদঃ partsDokan.com
তথ্যঃ সংগ্রহ।
অনুরোধঃ দয়াকরে লেখা চুরি করবেন না। কপি করলে ক্রেডিটে partsDokan.com লিখতে ভুলবেন না।
অন্যের লেখা নিজের বলে চালিয়ে দিয়ে নিজেকে চোর সাব্যস্ত করা থেকে বিরত থাকুন।

________________________
পোষ্টটিতে আপনার মুল্যবান মন্তব্য প্রদান করুন। আপনাদের পথ প্রদর্শন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×