জীবনের জলসাঘর ছেড়ে বিদায় নিলেন মান্না দে।
২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মারা গেলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দে৷ বুধবার রাত ৩টে ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর৷

দীর্ঘদিন ধরেই বুকের সংক্রমণজনিত সমস্যা ও কিডনির সমস্যয় ভুগছিলেন তিনি৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, ৮ জুন তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই তাঁর চিকিত্সা চলছিল৷ বিভিন্ন ভাষায় প্রায় সাড়ে তিন হাজারের মতো গানে কন্ঠ দিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে নিয়েছেন কিংবদন্তি শিল্পী৷ সারা জীবনে দাদাসাহেব ফাল্কে, পদ্মভূষণ ও পদ্মশ্রীর মতো সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে৷ মান্না দে-র প্রয়াণে তাঁর অনুরাগী ও শিল্পীমহলে শোকের ছায়া৷
১৯১৯ সালে ১ মে জন্মগ্রহণ করেন মান্না দে৷ পড়াশোনা কলকাতার স্কটিশচার্চ ও বিদ্যাসাগর কলেজে৷ ছোটবেলা থেকেই সঙ্গীতের মোহে আচ্ছন্ন ছিলেন মান্না দে৷ কাকা কৃষ্ণচন্দ্র দে-র কাছেই হাতেখড়ি৷ কাকার হাত ধরেই ১৯৪২ সালে পা রাখেন মুম্বইয়ে৷ কাকার সঙ্গে কাজ করতে করতেই নজরে পড়ে যান শচীন দেববর্মনের৷ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের তালিম নেন উস্তাদ আমান আলি খান ও উস্তাদ আব্দুল রহমান খানের কাছে৷ ১৯৪৩ সালে তামান্না ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন মান্না দে৷ অভিষেকেই মান্না দে-র গলা মন ছুঁয়ে যায় শ্রোতাদের৷ তারপর আর পিছনে তাকাতে হয়নি।আজ দুপুরেই বেঙ্গালুরুতে শেষকৃত্য হবে মান্না দে-র। সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত বেঙ্গালুরুর রবীন্দ্র কলাকেন্দ্রে তাঁর মৃতদেহ শায়িত থাকবে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন