রাত কাহন
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি যখন ফাইভ এ পড়ি তখন আমরা স্বরূপ কাঠি থাকতাম। আমাদের বাসায় মাঝে মধ্যে মান্নান কাকা এসে থাকতেন। মান্নান কাকার প্রেম ছিল মল্লিকা পিসির সাথে। মান্নান কাকা লিখতেন আর আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। কি সুন্দর গোটা গোটা হাতের লেখা!
অনেক কবিতা জানতেন মান্নান কাকা। আর নিজেও লিখতে পারতেন ভালোই। কিছু কিছু মনে আছে... ‘ যখন ঘুম আসে, তখন স্বপ্ন আসে, যখন স্বপ্ন আসে তখন তুমি আসো; আর যখন তুমি আসো, তখন না আসে ঘুম, না আসে স্বপ্ন...’
প্রায় ই চকলেট এর লোভে পিনে আটকানো এই জাতীয় বিভিন্ন সপ্ন-সুখের কাব্য মল্লিকা পিসিকে দিয়ে আসতাম। ওদিক থেকেও খালি হাতে ফিরতাম না!
এখন আর ওদের খবর জানি না। মান্নান কাকা রাজনীতি তাজনিতি করে বেশ কয়েকবার জেল খেটেছেন শুনেছি। মল্লিকা পিসির বিয়ে হয়েছে অনেক আগে। এতোদিনে নিশ্চয় ই বাচ্চা কাচ্চার মা ও হয়ে গিয়েছেন।
একটা সময়ের পর সবাই ভালো থাকে। হয়তো ওরাও ভালো আছেন। মান্নান কাকার ঘুমের মধ্যে এখন হয়তো মল্লিকা পিসি আর আসেন না। কিংবা আসলেও উড়ে যান মাঝ রাত্তিরের সিগারেটের ধোঁয়ায়। লিলুয়া বাতাসে কোন এক সন্ধ্যায় মল্লিকা পিসি হু হু করে কেঁদে উঠলে ওর জামাই রেনিটিড নিয়ে আসেন গ্যাস্ট্রিক এর ব্যাথাটা বেড়েছে ভেবে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০
বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুন
ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের...
...বাকিটুকু পড়ুন