সত্যিই মিস করছি তাকে......... ভীষণ........খুব বেশী
২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা কেমন যেন অস্থির লাগছিল সকাল থেকেই। কিছুতেই ধরতে পারছিলামনা এমনটি কেন হচ্ছে।বাসে আসতে আসতে চোখের কোল ভিজে উঠল।মনে করার চেষ্টা করলাম পরিবারে গতকাল কোন সমস্যা হয়েছিল কিনা..........না হয়নি।ঠিক সে সময় অনুধাবন করলাম আসল বিষয়টা। বন্ধু আমার দেশের বাইরে চলে যাচ্ছে আজ রাতে। না বেশী দিনের জন্য নয় মাত্র দেড় মাসের জন্য।অফিস থেকেই ট্রেনিঙের জন্য পাঠানো হচ্ছে।ও না থাকলে আমার খুব যে ক্ষতি হবে তা নয় বরং না থাকলে লাঞ্চের সময় মাংস তরকারীর আলুর ভাগটা বেশী পাব কারন এটা নিয়ে আমাদের মধ্যে খুব খুনসুটি হয়।কিন্তু অফিসে কাজের ফাঁকে ওই আমার একজন যার সাথে আমি আমার সুখ-দুঃখের কথা শেয়ার করি।ও তো একটা পাগলী......সারাদিন ওর কার্টুন মার্কা কার্যক্রম দেখাও আনন্দের। আর আগেই লিখেছিলাম ও চিন্তাও করে শব্দ করে। ও হীনা আমার দিনগুলি নিরানন্দে কাটবে।আজকে ও নেই বলেই ব্লগে আমার অনুভূতি প্রকাশ করছি।থাকলে করতামনা।কারন বন্ধুরা কখনোই একে অপরের জন্য অনুভুতিগুলো প্রকাশ করেনা।বরঞ্চ বন্ধু দূরে গেলে মন বলে ওঠে ‘তোকে ছাড়া আমার ভাল লাগবেনা’ কিন্তু বলার সময় বলি ‘যা ভাগ’ নতুবা ‘তুই মর’।কী ঠিক বলিনি?তার উদ্দেশ্যে মনে মনে বলিনি তুমি সুস্থ থেকো বরং প্রার্থনা জানিয়েছি বন্ধু যেন আমার ঠিক যেমনটি ছিলে সেই পাগলীটি হয়েই ফিরে এসো।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন