somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই রাশিয়া....এই রাশিয়া........অনুবাদ করলাম সুকান্তের একটি কাব্যাংশ

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি সুকান্তের একটি কবিতার কয়েকটি লাইন পড়ার সময়ই ইংরেজী অনুবাদটা মাথায় চলে এল।

রাশিয়াই শুধু রাশিয়া মহান দেশ।
যেখানে হয়েছে গোলামির দিন শেষ।
রাশিয়া যেখানে মজুরের আজ জয়।
লেনিন গড়েছে রাশিয়া কী বিস্ময়!

আমার অনুবাদ,,

Russia only Russia is the great
Russia where the slavery has ended
Russia where the labourers are winner
Lenin has made Russia what a wonder!

ইচ্ছা ছিল কবিতাটি রাশিয়ার তোন ব্লগে দিয়ে দিব। রাশিয়ার প্রতি বাঙালি কবির আবেগ ব্যক্ত করার খুব ইচ্ছা ছিল আমার। কিন্তু লেলিনের সেই রাশিয়া কি আজ আর আছে? আজকের রাশিয়া যেখানে সংবাদমাধ্যমকে গলাটিপে হত্যা করা হয়, যে রাশিয়ায় বিরোধীমত কে চাপা দিতে নির্যাতন করা হয়, এ রাশিয়া তো কবির স্বপ্নের দেশ নয়।

সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক সৌহার্দ্যের, বন্ধুত্বের। আমরা হয়তো মার্কিনী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উচ্চকিত হতে রাশিয়ার পতাকাতলে জড়ো হব। কিন্তু মানবাধিকারের কথা যদি বলা হয় তবে রাশিয়া বড়ই নির্দয়, বড়ই বর্বর। এটা আমরা কখনই কি ভাবব না?


ভেবেই বা লাভ কি?


যেসব দেশে কমিউনিস্ট বিপ্লব হয়েছিল, প্রতিটিই আজ মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। চীন, রাশিয়া সবখানে আজ লঙ্ঘিত হচ্ছে মানবতা। আর আধুনিকতার বেশ ধরে আজ মানবাধিকারের দীক্ষা দিচ্ছে আমেরিকা। আমরাও সে দীক্ষায় আলোকিত হচ্ছি। এগিয়ে যাচ্ছি সুরম্যের দিকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×