
দিনের শেষ হয়ে সঙ্গোপনে আসে রাত!
নিস্তব্ধ নিঝুম;
থামে কোলাহল!
রাত হয় একাকী নির্ঘুম;
ক্ষয়ে যায় মনোবল!
আমার ভাবনাগুলো ক্ষুধার্ত হয়ে থাকে সারাক্ষণ,
তোমাকে নিয়ে কিছু লেখার জন্য
ক্ষুধা প্রকৃতির নিয়মে চলে;প্রকৃতির গতিতে-
পতিত মস্তিষ্ক দিতে হবে চাষ নতুন উদ্দ্যমে।
পুরান ঢাকা,২৯/১০/২০২২ খ্রি.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


