somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ‘চিক’ ভাইরাসের আক্রমণে দেশবাসী- সাবধান!

০৮ ই মে, ২০১৪ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিক ভাইরাস (চিক্-ভি) হলো একটি ’আরএনএ’- ভইরাস, যা প্রধানত মশার মাধ্যমে ছড়ায়। মশার কামড়ে রক্তে এ ভাইরাস প্রবেশ করলে যে রোগ হয় তার নাম ’চিকুনগুনিয়া’। বর্তমানে বাংলাদেশে এটির আবির্ভাব ঘটেছে এবং ইতিমধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন।

এ রোগটিতে কেউ আক্রান্ত হলে তা বোঝার উপায় কি?

রোগের কিছু লক্ষণ দেখেই মূলত রোগটি সনাক্ত করা হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির রক্তে ভাইরাস ঢোকার তিন থেকে সাত দিনের মধ্যে সাধারণত এই রোগের উপসর্গ শুরু হয়-
১/ হঠাৎ কোরেই বেশ জ্বর হয় (১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট)
২/ শরীরে প্রচণ্ড- ব্যথা হয়। গিটগুলো ফুলে ওঠে। কখনো কখনো শক্ত হয়ে গিয়ে খুবই অস্বস্থিকর অবস্থার সৃষ্টি হতে পারে এবং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস কিংবা বছরখানেক ভুগতে হতে পারে।
৩/ জ্বরের সাথে সাধারণত হাতে ও পায়ে র‌্যাশ ওঠে। মুখমণ্ডল, হাত ও পায়ের তালুতেও হতে পারে।


৪/ মাথাব্যথা, মাথাঘোরা, বমিভাব কিংবা বমি হওয়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা, মাংসপেশিতে ব্যথা হতে পারে।
৫/ সাধারণত এক বা দুই সপ্তাহের মধ্যেই রুগী সুস্থ বোধ করেন। তবে প্রথম থেকে সাবধান না হলে অবস্থা জটিল আকার ধারণ করতে পারে।
৬/ আবার দেখা গেছে চিক ভাইরাস দ্বারা আক্রান্ত হলেও কারো কারো (৩ - ২৫%) ক্ষেত্রে রোগের কোন উপসর্গ প্রকাশ পায়না।

ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের সাথে এই রোগের উপসর্গের বেশ মিল রয়েছে। তাই প্রাথমিক অবস্থায় অনেক সময় রোগ নির্ণয়ে সমস্যা হতে পারে।

উপসর্গ প্রকাশ পাওয়ার কয়েক দিন পর রক্ত পরীক্ষায় লিম্ফোসাইট ও প্লেটলেট রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশ কমে যেতে পারে। তাছাড়া রোগীর রক্তের কালচার করলে চিক ভাইরাস ধরা পড়ে ও চিক ভাইরাস- IgM এন্টিবডির উপস্থিতি দেখে এই রোগটি সহজে নির্ণয় করা যায়।

নির্দিষ্টভাবে এ রোগের তেমন কোন চিকিৎসা নেই। উপসর্গ অনুসারে চিকিৎসকের পরামর্শমতে ওষুধ থেতে হবে। বিশ্রামে থাকতে হবে এবং বেশি বেশি তরল খাবার ও পানি খেতে হবে।

এ রোগ দমনের কোন ওষুধ বা ভ্যাকসিন নেই। তাই প্রতিরোধে যত্নবান হতে হবে। রোগটি প্রতিরোধের জন্য মশার উৎপত্তি রোধে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে ঘরে ও মশারির মধ্যে অবস্থান করতে হবে। মশার কামড়ের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সরাসরি রোগীর রক্ত সংস্পর্শ থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। তাই এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির রক্ত কোন ভাবেই যেন কোন সুস্থ ব্যক্তির রক্তের সংস্পর্শে না আসে বা রক্ত গ্রহণ করা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

গর্ভবতী, শিশু, বৃদ্ধ এবং হৃদরোগী, কিডনী-রোগী, লিভার-রোগী ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

কেউ একবার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হলে পরবর্তীতে তার আর এই রোগ হয়না।

ধন্যবাদ-
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×