somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোর অপরাধ: দোষটা জন্মগত না, পরিবেশগত।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানিং ফেসবুকে এবং সামনা সামনি বেশ কয়েকটা ঘটনা আমার চোখে পড়েছে। বাস বা ট্রেনের জানলা দিয়ে মোবাইল/হ্যান্ডব্যাগ/পার্স ছিনিয়ে নেওয়ার ঘটনা।

#১ কিছুদিন আগে সিলেট যাচ্ছিলাম বন্ধুদের সাথে ইউনিক বাসে। সায়েদাবাদ দিয়ে বাস ফ্লাইওভার এ উঠার আগ মুহুর্তে কিছুক্ষণের জন্যে থামে গাড়ি। এরপর আবার যখন চলা শুরু হয় ঠিক সেই মুহুর্তে এক বন্ধুর চিৎকারে পেছন ফিরলে জানতে পারি তার মোবাইল কে যেন টান দিয়ে নিয়ে গেছে জানলা দিয়ে, আর বাস তখন ফ্লাইওভার এ উঠছে, গাড়ি থামানোর সুযোগ নাই। খেয়াল করলাম ছিনতাইকারীর বয়স খুব একটা বেশি না।

#২ রমনার পাশের একটা ঘটনা। মৎসভবনের পাশে যে মোড়টি আছে সেখান দিয়ে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ একটা মেয়েলি চিৎকার শুনে পেছনে তাকালাম। দেখলাম একটা মোটরসাইকেলের পেছনে দুইটা ছেলে দৌড়াচ্ছে আর মেয়েটা রিকশায় বসে চিৎকার করছে "ক্যামেরা ক্যামেরা" বলে বলে। কিছুক্ষণের মধ্যে ঘটনার আগাগোড়া বুঝতে পারলাম। ওরা তিনজন রিকশায় যাচ্ছিল। মেয়েটির হাতে ছিল ক্যামেরা। মোড় ঘুরতে গিয়ে পাশে মোটর সাইকেল থেকে একজন মেয়েটির হাত থেকে ক্যামেরা টা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আর মেয়েটির সাথের দুইজন মোটরসাইকেলকে ধাওয়া করে। খেয়াল করে দেখলাম এবারও ছিনতাইকারীর বয়স খুব একটা বেশি না।


## কেন এমন হচ্ছে? যে বয়সে তাদের উচিৎ দেশের জন্যে কিছু করা, পড়ালেখা করে নিজের জন্যে কিছু করা। পরিবারের জন্যে কিছু করা। ঠিক সেই বয়সে এসে তারা ঝুকছে ছিনতাই এর মতো ঘৃণ্য পেশায়! কেন? জন্মগত ভাবে তো কেওইই অপরাধী হয়না?

আসলে দোষটা তাদের পরিবারের না, দোষ আমাদের, আমাদের সমাজের, দেশের। আমরা যদি তাদের সঠিক বয়সে সঠিক চাহিদা পূরন করতে পারতাম!

কে জানে, হয়তো মোবাইল ছিনিয়ে নেয়া ছেলেটি কমলাপুর স্টেশনে একটা বয়সে খাবারের অভাবে এর ওর খাবার ছিনিয়ে দৌড় দিত? কে জানে এই ছেলেটিই হয়তো কোন শিল্প/সামাজিক সংস্থার ত্রানবাহী গাড়ি থেকে খাবারের প্যাকেট চুরি করতো! এমন কি হতে পারেনা এই ছেলেটিই কোন একসময় স্কুলে গিয়ে সহপাঠীর টিফিন চুরি করতো! তখন তো আমরা তাকে বাঁধা দিতে পারিনি।

যদি আমাদের সমাজ সেদিন তাকে বাঁধা দিতে পারত? তার সেই কাজ না করতে তাকে যথেষ্ট সুযোগসুবিধা দিতে পারত!!!

আমরা কি পারি না পরবর্তী ছিনতাইকারী/চোর/ডাকাত/মার্ডারার প্রজন্মকে এই সময়েই রুখে দিতে? তবে তারাই তো হবে আগামীর সুন্দর-সুশীল নাগরিক সমাজ..

-সত্য শিকারী (#০১৭)
২০/০৩/১০১৮
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

আট নম্বর হাতের ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা জুন, ২০২৬ সকাল ১১:৩০


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। গল্পের সমস্ত চরিত্র, নাম, স্থান এবং ঘটনা লেখকের কল্পনাপ্রসূত। বাস্তব কোনো জীবিত বা মৃত ব্যক্তি,... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

×