somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি মুশকিল, মহা ঝামেলা! হেল্প, হেল্প, হেল্প!!!

০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে আমার দ্বিতীয় পোস্ট, অতি লজ্জার সাথে কবুল করছি যে আমার আবারও সাহায্য দরকার। প্রথম পোস্টের অভিজ্ঞতা খুব সুখের ছিল, এমন দাবী করাটা বোধকরি সমীচীন হইবে না। সোজা ভাষায়, ইহা খুবই বেদনাদায়ক হইয়াছিল। কিন্তু আমি অর্বাচীন কি আর করিব তাই আবারও সামুতেই পোস্ট করিলাম।

স্কুলের বাংলা ম্যাডাম যদি আমার এমন গুরুচণ্ডালী দোষে দুষ্ট লেখা দেখতেন, নিশ্চিত সংজ্ঞা হারাতেন। সুখের বিষয় হল, আমি এখন আর স্কুলে পড়িনা (আবার যাইতে মুঞ্চায়!) তাই নির্দ্বিধায় কীবোর্ড চালাচ্ছি।

পূর্বের কথায় ফিরে আসি (বাচালতা কি অভ্যাসে পরিণত হল?) সামুতে প্রথম পোস্ট করেছিলাম স্ত্রীর বাগান বিষয়ক সাহায্য চাহিয়া। সে গুড়ে অনেক বালি, একটুও খাওয়া যায়নি /:) তবে সমস্যার সমাধান হয়ে গেছে। কৃষিবিদ একজন বন্ধু আবিষ্কৃত হবার সুবাদে সে সমস্যার অতি চমৎকার সমাধান হয়েছে।

বর্তমান সমস্যা আরও জটিল এবং ইহা ইজ্জতের ফালুদা করিতে বিশেষভাবে সমর্থ, বিশেষত ইহা আমার পেশার সাথে ওতপ্রোত ভাবে জড়িত হওয়ায় উহা আরও জটিলতর আকার ধারন করেছে।

কথায় আছে, যত গর্জে ততো বর্ষে না, জানিনা কোন মনিষীর বানী কিন্তু এক্ষেত্রে ষোল আনা খাটি। আমার এত প্যাচপ্যাচানির কারণ সেই মহান সমস্যাটি হইল, আমি সামুতে ছবি দিতে পারছি না। জানিনা কেন, আমার ছবি আপলোড হয় কিন্তু পোস্টে দিতে পারছি না। ছবি বা ইমেজ যাই বলুন, পোস্ট করলে এমন একখান সাদা পপ আপ স্ক্রিন আসে যা যাওয়ার আর নামই নেয় না। বিরক্ত হয়ে পেজ রিফ্রেশ করলে সব থাকে কিন্তু ছবিখানা আসেনা।(কি মুশকিল বলুন তো? স্ত্রীর কাছে মুখ দেখাই ক্যামনে? ইন্টারনেটের স্বঘোষিত নেতা, আমিই কিনা সামান্য এক ছবি সামুতে দিতে পারছিনা!! বরদাস্ত করি ক্যামনে??)

এমতাবস্থায় সামুর সকল এক্সপার্ট ভাই ও বোনদের কাছে আমার আকুল আবেদন, কি পন্থায় সামুতে ইমেজ যোগ করতে হয় জানাইয়া অথবা শিখাইয়া বাধিত করিবেন।

আমি নিতান্ত কৃতজ্ঞ থাকিব। অতঃপর যদি আপনি আমাকে সহযোগিতা করিতে মনস্থ করেন, তাহলে আরও একটি তথ্য বিনা পারিশ্রমিকে সরবারহ করিতে নিবেদন করিতেছি।

সামুর মডারেসন দণ্ড কতদিন পর্যন্ত বলবত থাকিবে? আমার প্রায় ১২ টি দিন অতিবাহিত হইয়া গেলো, অথচ মডারেসন কিউ থেকে বাহির হইতে পারিলাম না। (সামুর ঘোষণা অনুযায়ী ৭ দিন হইবার কথা) এখানে উল্লেখ্য যে আমার প্রথম পোস্টের মান খুব ভালো ছিলনা, তবে সেখানে আইনের কোনও ব্যাত্যয় করা হয় নাই ইহা আমি হলফ করিয়া বলিতে পারি।

বিদায় বেলায় নিতান্ত বিনয়ের সাথে কহিতেছি, আমার দুর্বল ভাষার প্রয়োগে যদি কাহারও কোনও প্রকারের মৃদু শাসন করিবার ইচ্ছা জাগ্রত হয়; নির্দ্বিধায় করিবেন। আমি মডারেসন দণ্ড কমেন্টে প্রয়োগ করা হইতে নিজেকে নিবৃত করিলাম। অবশেষে আপনাদের সুপরামর্শের আশায় বুক বাঁধিয়া এ বেলা প্রস্থান করিলাম।

বিদ্রঃ এইবেলায় আরেক সমস্যা, ছবিগুলো আগের পোস্টের জন্য ছিল, কোন এক না জানা কারনে এই পোস্টে এসে গেছে। ছবি ডিলিট করার পদ্ধতি জানা থাকলে প্লীজ জানাতে ভুলবেন না। আমার প্রথম পোস্টটি এখানে
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×