শতাব্দীর ও প্রান্ত ছুঁয়ে,
বিক্ষিপ্ত কিছু শব্দেরা,
ইতিহাস হয়ে থাকবে ধূলিকণায়,
শিলালিপিতে লেখা অক্ষর,
কিংবা প্রস্তর কাহিনি,
অথবা পাতার ভাঁজে লুকোনো বন্দনা,
তারপরও জেনে রেখো আমি থাকবো স্মৃতিচিহ্ন এঁকে ইতিহাসে,
পদচিহ্ন ফেলে যাবো
শতাব্দীর ও প্রান্তজুড়ে।
ধূলির মাঝে আবিষ্কৃত
নতুন সভ্যতার নিদর্শন,
মুঠোয় মুঠোয় অব্যক্ত,
তারপর সেই মৃত্তিকা লিপির সত্যে অত্যাশ্চর্য,
সমাধিলিপির সুরখেলানো দীপের অনল প্রশ্নচিহ্ন,
সেইভাবে থাকব ওই সভ্যতায়,
এ সভ্যতার প্রতিনিধি হয়ে,
তারপরও জেনে রেখো আমি থাকবো স্মৃতিচিহ্ন এঁকে ইতিহাসে,
পদচিহ্ন ফেলে যাবো
শতাব্দীর ও প্রান্তজুড়ে।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



