দেখো !একদিন এই নগরীর
সব বিলবোর্ডের স্বত্ব কিনে নেব একদিনের জন্য ।
নর স্যুপ আর সেনোরার এড হটিয়ে will u marry me?
লিখে রটিয়ে দেব শহরে তোমার আমার প্রেমের কথা ।
দেখো !তোমাকে ভালোবাসতেই হবে ।
আমার মায়ার কারেন্ট জালে আটকে ঠিকই ছটফটাবে জাটকা ইলিশের মত ।
তোমার রুপালী সৌন্দর্য দেখে আনন্দিত জেলে হব আমি ।
দেখো !লাইক বাটনটা টিপেই
চলে যেও না ।
তোমায় ঘিরে আমার কাব্যোমা অস্ফুটিতই রয়ে যাবে
যেমন জলবিহীন কলকল ছলছল হীন মরুসদৃশ ঝর্না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





