somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেটেন্ট নিয়ে ভারতের প্রতি রোষ প্রসঙ্গে ভারতীয় এক নাগরিকের কিছু কথা

১৯ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেটেন্ট নিয়ে যে আলোচনা ব্লগে চলছে তাতে কিছু কথা বলতে চেয়ে এই লেখা।
প্রথমেই জানাই আমি কোলকাতাবাসী, ভারতের নাগরিক। ব্লগে দৃষ্টি আকর্ষক এই সংক্রান্ত মূল্যবান লেখাটি পড়লাম,
Click This Link
সুন্দর এই লেখার জন্য ধন্যবাদ।
কয়েকটি কথা সূত্রাকারে বলি, পড়ে সময় সুযোগমত বিস্তারিত বলার ইচ্ছে রইলো।
১) পেটেন্ট বা মেধাসত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গীটাই আসলে সমস্যাজনক। আরো অনেক কিছুর মতোই পুঁজিবাদ বা বলা ভালো একচেটিয়া পুঁজিবাদ এর মধ্য দিয়ে নিজের মুনাফার রাস্তা প্রসারিত করতে চেয়েছে, কিন্তু এটা করতে গিয়ে সে সভ্যতার স্বাভাবিক নিয়মের সাথে তাল রাখতে পারে নি।
২) অনেক জ্ঞানই উত্তরাধিকার সূত্রে বয়ে আসে, বহু শতাব্দীর অনেক মণীষার সাধনাকে কেউ বা কোন সংস্থা হয়ত কোন একটা বিশেষ মাত্রা দিলেন। সেইসূত্রে সেই ব্যক্তি বা সংস্থাকে সেই জ্ঞানের একক 'মালিকানা' অর্পণ করতে হবে, এটা একটা অন্যায্য প্রস্তাবনা। অন্যায্য কিন্তু অসম্ভব বা অবাস্তব যে নয় দুনিয়া জোড়া পেটেন্ট আইনের অসংখ্য ফলিত প্রয়োগে তা প্রতীয়মান হচ্ছে।
৩) সমস্যাটা আরো বাড়ে ভৌগলিক এলাকার সঙ্গে পণ্যর সংযুক্তি প্রসঙ্গে। এখানে ইলিশ মাছ, রয়েল বেঙ্গল টাইগার, ফজলি আম ইত্যাদি প্রসঙ্গে যেটা আমরা বুঝতে পারি। জল জমি জঙ্গল দীর্ঘ ইতিহাস জুড়ে মানুষের উন্মুক্ত সামাজিক ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে। এমনকী ব্যক্তিগত মালিকানার আবির্ভাবের পরেও শতাব্দীর পর শতাব্দী জুড়ে দীর্ঘ পর্বেও তা অবিকৃত এবং অবিক্রীত থেকেছে। কিন্তু পেটেন্ট আইন এক্ষেত্রে মৌলিক বদল আনতে চায়। এটা কোন দেশের ব্যাপার আলাদা করে নয়। এটা মুক্ত পুঁজির লুঠেরা পুঁজি ও তার ধারক রাষ্ট্রগুলির সঙ্গে সংশ্লিষ্ট। [দেশ ও রাষ্ট্র শব্দদ্বয়ের প্রয়োগ সচেতন ও পৃথক।]
৪)(ভারতীয় উপ-মহা) দেশ রাষ্ট্রে ভাগ হওয়ার ফলে জল জমি জঙ্গল বিভাজিত হয়েছে। সুন্দরবনের জঙ্গলের বাঘ বা একই গাঙ্গেয় বদ্বীপের ফল, এক্ষেত্রে ফজলি, বা একই নদীর শাখানদীর মাছ, যেমন ঈলিশ নিয়ে পেটেন্ট আইন যে এই সব হাস্যকর অবস্থানে পোঁছবে, তা বলাই বাহুল্য।
৫) সমাধান প্রসঙ্গে বলি আপনারা যে বিক্ষোভের কথা তুলেছেন, কর্মসূচীর কথা তুলেছেন, তার সারবত্তা আছে। এটা ঠিক পেটেন্ট আইনকে তার মূলগত জায়গা থেকে লড়ে বাতিল না করতে পারলে এই ধরণের সমস্যা তার উপসর্গ হয়ে বারবার দেখা দেবে। আর এই আইন আসলে নিও লিবারাল নীতি ও একচেটিয়া পুঁজির ব্রেন চাইল্ড, মানস সন্তান। তার সঙ্গে দীর্ঘ মেয়াদী লড়াইটা জিততে হবে। কিন্তু সেই বড় প্রেক্ষাপটের লড়াই এর অংশ এইসব জাতীয়তাবাদী লড়াইগুলো। এগুলোর দিশা সঠিক হলেই বড় লড়াইগুলো জেতা সম্ভব। মার্কিনের এশীয় চেলা ও বৃহৎ শক্তি হয়ে ওঠার আকাঙ্ক্ষায় উন্মত্ত ভারতরাষ্ট্র ও তার চালক একচেটিয়া শিল্পপতি গোষ্ঠীগুলি তার সম্প্রসারণবাদী চরিত্র, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রে আধিপত্য স্থাপনের নানা প্রয়াস পেটেন্টের সূত্রেও বিস্তৃত করতে চাইবে। কিন্তু ভারতের জনগ্‌ অন্তত তার সেই অংশ, যারা নানাভাবে এই রাষ্ট্রশক্তিকে নিয়ত চিনছেন, তারা এই লড়াইয়ে আপনাদের সহযোদ্ধা বলেই আমি মনে করি।
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×