যাচ্ছিলাম মাইশোর। হঠাৎ ট্রেনের মধ্যেই একটা বেড়ানোর গাইড বুক পড়তে পড়তে লাফিয়ে নামলাম ওপরের বাঙ্ক থেকে। নেমে যেতে হবে একটু পরেই। মাইশোরে না। বদলে গেল প্ল্যান। নামবো হাসান এ। এখান থেকে যাবো দুটো মন্দির দেখতে। বেলুড় আর হ্যালেবিদ। হঠাৎ এ কী হল? এক নিরীশ্বরবাদীর মন্দির দেখার জন্য এমন উঠল বাই তো হাসান নামি সিদ্ধান্ত? সঙ্গীরা বুঝলেন সেটা আরো ঘন্টা তিনেক পর। যখন হাসানে নেমে বাস ধরে পৌঁছানো গেল হ্যালেবিদ এর মন্দির চত্বরে।
ভারতের মন্দিরগুলোর অনেকগুলোই তার গায়ের ভাষ্কর্যের জন্য বিখ্যাত। উড়িষ্যার কোনারক, মদ্যপ্রদেশের খাজুরাহো, রাজস্থানের দিলওয়াড়ার মতোই তালিকায় উল্লেখ করতে হয় কর্ণাটকের বেলুড় হ্যালোবিদের কথা। পাথরের গায়ে সূক্ষ্ম কারুকাজ করা এই মন্দিরের দেওয়াল জুড়ে পরপর সার দেওয়া ভাষ্কর্যগুলি রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্পগাঁথা তুলে ধরেছে। মূর্তিকলা কী পরিমাণে জীবন্ত হতে পারে, কীভাবে শিল্পী তাঁর হাতের অতি মানবিক স্পর্শে পাথরের গায়ে সূক্ষতম কারুকর্মে শরীরের প্রতিটি প্রত্যঙ্গ নিখুঁততম অবয়বে, নিপুণ অলঙ্কারে সজ্জিত করে ফুটিয়ে তুলতে পারেন হ্যালোবিদ এর মতো মন্দির না দেখলে তা বিশ্বাস করা কঠিন। মন্দির চত্বরের পুরাতত্ত্ব বিভাগ জানালেন এই মন্দির তৈরি হয়েছিল দ্বাদশ শতকে। রাজা বিষ্ণুবর্ধন তখন এখানকার রাজা।
হ্যালেবিদের ১৬ কিমি দূরে রয়েছে এরকমই আর এক অনিন্দ্যসুন্দর মন্দির রয়েছে বেলুড়ে। এখানকার বিখ্যাত মন্দিরটি পরিচিত চেন্নাকেশব মন্দির নামে। ১১১৭ খ্রীষ্টাব্দে শুরু হওয়া এই মন্দিরটির নির্মাণকাজ শেষ হতে ১০৩ বছর সময় লেগেছিল বলে বলা হয় স্থানীয় লোককথায়। বিষ্ময়ের বিষয় এত বছর ধরে এই মন্দিরটি বিভিন্ন শিল্পীর হাতে তৈরি হলেও তার নির্মাণশৈলির মধ্যে আশ্চর্য ঐক্য খুঁজে পাওয়া যায়। বেলুড় আর হ্যালেবিদের মন্দির দুটি শুধু ভারতের নয়, সারা পৃথিবীর বিখ্যাত প্রাচীন ভাষ্কর্যকলার অন্যতম নিদর্শন হিসেবে প্রশংসিত হয়।
যারা এর ছবি দেখতে চান বা আরো বিশদে জানতে চান তাদের জন্য দুটো লিংক দেওয়া গেল। আমার নিজের তোলা ছবি আর ভিডিও পারলে পরে সংযুক্ত করে দেবো, এই মুহূর্তে হাতের কাছে নেই।
Click This Link
Click This Link
ছবির লিংক
Click This Link
Click This Link#hl=en&q=Chennakesava+Temple&tbm=isch
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


