১) মুসলিম ব্রাদারহুড - দীর্ঘদিন নিষিদ্ধ ছিল, কিন্তু আবার সামনের সারিতে এসে নিজেদের নেতাকে মিশরে দেশের রাষ্ট্রপতি হিসেবে দেখেছে।
২) সি পি আই (মাওবাদী) - জন্মলগ্ন থেকেই (২০০৪) নিষিদ্ধ। যাদের মিলনে তৈরি সেই এম সি সি এবং জনযুদ্ধও নিষিদ্ধ ছিল। মাঝে মাঝে শান্তি আলোচনা হলেও কোনও দীর্ঘস্থায়ী লাভ হয় নি।
৩) সি পি এন (মাওবাদী) - নেপালের মাওবাদীরাও দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। পরে ফিরে এসে দেশের প্রধান শাসক দল। তাদের দুই নেতা প্রচণ্ড ও বাবুরাম ভট্টরাই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
৪) এল টি টি ই - নিষিদ্ধ অবস্থাতেই মারাত্মক লড়াই দশক তিন ধরে। তারপর নিষিদ্ধ অবস্থাতেই নিশ্চিহ্ন। মাঝে শান্তি আলোচোনার উদ্যোগ কোনও কাজে আসে নি।
৫) তালিবান - একসময় শাসক, তারপর নিষিদ্ধ আফগানিস্থানে। কিন্তু সরকারী সিলমোহর না থাকলেও এক বিরাট ভূখণ্ডের জনাধারের নিয়ন্ত্রক। পাকিস্থানের তালিবানিদের সঙ্গে সে দেশের সরকার আলাপ আলোচনা শুরু করেছেন। নিষিদ্ধ অবস্থাতেই।
জামাত বাংলাদেশে নিষিদ্ধ হল। এখন নিষিদ্ধ করে বেশীরভাগ ক্ষেত্রেই লাভ হয় না। দীর্ঘমেয়াদী রাজনীতিতে জনাধার থাকলে সবাই ফিরে আসে। ভারতে নাগা বা মিজোদের আন্দোলনকে সৈন্য দিয়ে দমন করা সম্ভব হয় নি, পরে আলোচনার মাধ্যমেই সমাধান করতে হয়েছে। সৈন্য দিয়ে দমন করতে গিয়ে কাশ্মীর বিরাট ক্ষত হয়ে রয়েছে। কোনও রাজনীতি বা কার্যকলাপ বাড়াবাড়ি রকমের অন্যায় মনে হলেও নিষিদ্ধ করে আন্ডার টেবিল ডিলে যাবার থেকে খোলা রাস্তায় কথাবার্তা বললে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বোধহয় সুবিধা বেশি হয়। যাই হোক আপনাদের মত জানাতে থাকবেন এ নিয়ে। সর্বত্র। প্রচুর মত আসা দরকার। খোলা মনে আলোচনা হওয়া দরকার।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


