somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর্সেনিক থেকে এলিয়ন পৃথিবীত....

১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি নাসার গবেষকরা জানিয়েছেন, অন্য কোনো গ্রহে নয়, পৃথিবীর বুকেই নিশ্চিত এলিয়েন খুঁজে পাওয়া যাবে। ক্যালিফোর্নিয়া’র জোসমাইট ন্যাশনাল পার্কের মনো লেকের তলদেশে’র বিষাক্ত আর্সেনিকে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াই এলিয়েনদের খোঁজ দিতে পারে। গবেষকদের মন্তব্য, এলিয়েনরাই মানুষের মতোই পৃথিবীর বুকে মানুষের ছায়াসঙ্গী হিসেবে বাস করছে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
নাসার গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর ‘অজানা জীবন’-এর আবিষ্কারই এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করতে পারে। বিষাক্ত পরিবেশে ব্যাকটেরিয়ার খোঁজ পাওয়ার বিষয়টি প্রমাণ করে এলিয়েন আছে এবং পৃথিবীর বুকেই এলিয়েন আছে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই আবিষ্কার ‘স্যাডো’ তত্ত্বকে প্রমাণ করে। স্যাডো তত্ত্ব অনুসারে আমাদের ছায়াসঙ্গী হিসেবে আমাদের সঙ্গেই এলিয়েনরা বসবাস করছে। তাদের জন্য শত্রুভাবাপন্ন এবং বসবাসের অযোগ্য পরিবেশের মধ্যেই এলিয়েনরা রয়েছে।
জানা গেছে, পুরোপুরি অজানা ছিলো এমনই একটি ব্যাকটেরিয়া সম্প্রতি খুঁজে পেয়েছেন নাসার গবেষকরা। এই ব্যাকটেরিয়া টিকে আছে এমন এক পরিবেশে যে পরিবেশ এমনই বিষাক্ত যে সেখানে কোনো প্রাণ-ধারণ করা সম্ভব নয়।
গবেষকরা এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন ক্যালিফোর্নিয়ার জোসমাইট ন্যাশনাল পার্কের মনো লেকের তলদেশে। আর্সেনিকপূর্ণ এবং ভয়ঙ্কর বিষাক্ত এ পরিবেশেই টিকে আছে এই ব্যাকটেরিয়া।
গবেষকরা জানিয়েছেন, এখানে যেভাবে এই ব্যাকটেরিয়াগুলো বিষাক্ত আর্সেনিককে অবলম্বন করে টিকে আছে এভাবেই অন্যান্য গ্রহের চরম প্রতিকূল অবস্থায়ও এদের জীবন গড়ে উঠেছে।
লন্ডনের সেন্টার ফর প্লানেটারি সায়েন্স-এর অ্যাস্ট্রোবায়োলজিস্ট ড. লুইস ডার্টনেল জানিয়েছেন, ব্যাকটেরিয়া যদি আর্সেনিক মেটাবলিজম নিয়ে তৈরি হতে পারে তবে সেখানে অন্যান্য প্রাণের উদ্ভব ঘটাও সম্ভব।
ড. লুইস ডার্টনেল আরো জানিয়েছেন, অবশ্যই এলিয়েন আছে, আর সে এলিয়েনগুলো আমাদের মতোই ঘরবাড়ি নিয়ে আছে।
জানা গেছে, ‘অ্যাস্ট্রোবায়োলজি ফাইন্ডিং হুইচ উইল ইমপ্যাক্ট দ্যা সার্চ ফর এভিডেন্স অফ এক্সট্রাটেরিস্ট্রিয়াল লাইফ’ নামের প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেবে নাসা ।

মিল্কিওয়েতে এলিয়েন গ্রহ.....

সম্প্রতি জার্মানির জ্যোর্তিবিদরা জানিয়েছেন, মিল্কিওয়ে গ্যালাক্সিতে তারা এলিয়েন একটি গ্রহের খোঁজ পেয়েছেন যেটি মৃত একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এই গ্রহটির অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সিতে হলেও এর সৃষ্টি এই গ্যালাক্সির বাইরে অন্য কোথাও। খবর বিবিসি অনলাইনের।গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এলিয়েন গ্রহটি দেখতে বৃহস্পতি গ্রহের মতোই। এটি একসময় বামন গ্যালাক্সির সোলার সিস্টেমের অংশ ছিলো যা অনেকটাই মিল্কিওয়ে গ্যালাক্সির মতোই ছিলো।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে।
গবেষকরা জানিয়েছেন, এলিয়েন এই গ্রহটির নাম এইচআইপি ১৩০৪৪। এই গ্রহটি এখন তার জীবনের শেষ ধাপ অতিক্রম করছে। গ্রহটির অবস্থান পৃথিবী থেকে ২ হাজার আলোকবর্ষ দূরে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, চিলিতে অবস্থিত টেলিস্কোপের সাহায্যে এই গ্রহটির অবস্থান বিষয়ে নিশ্চিত হয়েছেন গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, এই গ্রহটির বিশেষত্ব হলো, আমাদের সৌরমণ্ডলের বাইরের অনেকগুলো এক্সোপ্লানেটের মধ্যে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। আর এই নক্ষত্র ‘হেলমি স্ট্রিম’ নামের আলাদা একটি বামন গ্যালাক্সির অংশ। ছয় থেকে নয় বিলিয়ন বছর আগে এই বামন গ্যালাক্সিটি মিল্কিওয়ে গ্যালাক্সির অংশ হয়ে গেছে।
জানা গেছে, নতুন গ্রহটির সর্বনিম্ন ভর বৃহস্পতির চেয়ে ১.২৫ গুন বেশি এবং এটি ১৬.২ দিনে নিজ কক্ষপথে আবর্তন করে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×