ক্ষোভে ফেটে পড়লেন ইলিয়াস কাঞ্চন
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢালিউডের আশি ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন যোগ দিয়েছিলেন ‘নতুন মুখের সন্ধানে’র উদ্বোধনী অনুষ্ঠানে। ১৭ জানুয়ারি দুপুরে ঢাকা শেরাটনের বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের জন্য তাকে আহ্বান জানানো হলে শুরুতে তিনি মঞ্চে উঠতে অস্বীকৃতি জানান। পরে আয়োজকদের অনুরোধে মঞ্চে উঠে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন।
বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই ইলিয়াস কাঞ্চন মাইক্রোফোন হাতে নিয়ে আয়োজকদের কাছে জানতে চান, অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রটি কে নির্মাণ করেছেন। বিএফডিসির মতো প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে কী করে ভুল তথ্যে ভরপুর এরকম একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রে সালমান শাহ ও মৌসুমীকে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের আবিষ্কার হিসেবে দেখানো হয়েছে। অথচ তারা কেউই এই প্রতিযোগিতা থেকে উঠে আসেননি।
ইলিয়াস কাঞ্চন ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩০ বছরেরও বেশি সময় আমি চলচ্চিত্রে কাজ করেছি। মনে হয় না যে খুব একটা নগণ্য ছিলাম। প্রায় সাড়ে তিনশ ছবির নায়ক ছিলাম আমি। অথচ এফডিসি নির্মিত তথ্যচিত্রে অন্য অনেকের কথা বলা হলেও একবার আমার নামটাও উচ্চারণ করা হলো না। আমি কি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিছুই দিতে পারিনি ! আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন শিল্পী খুঁজে বের করার উদ্যোগটি প্রশংসনীয়। তবে আগে শিল্পীকে তার প্রাপ্য সম্মান দেওয়াটা জানা জরুরি।
বাংলানিউজটোয়েন্টিফোর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন