যখন আমি ঘর্মাক্ত,
অসহ্য রৌদ্রের তেজ পুড়িয়ে অঙ্গার করেছে আমার ভেতর ও বাহির,
তখন আমি কিসের টানে এসে দাড়াবো দুয়ার প্রান্তে জানো??
তোমার মুখপানে তাকিয়ে এক মুঠো প্রশান্তিতে আমার এই অঙ্গার হওয়া ভেতর ও বাহির জুড়াবো বলে।
সেখানে তোমার মুখের ঐ ভালোবাসার কথা শোনাতো আমার জন্য অমৃত সম।
তোমাকে ভালোবাসার জন্য আমি আমার মাঝে কোন সময়জ্ঞান রাখতে চাই না,
তুমিই যে আমার সারা দিনমান।
দুনিয়াতে আছে যত ক্ষুধার যন্ত্রনা,
তার চেয়ে বেশি তোমার ভালোবাসার ক্ষুধায় আমি মূহ্যমান।
চিন্তায় মৃয়মান হয়ে যাওয়া আমার মাঝে সজীবতা আনে তোমার ঐ গুল্মলতা শরীর।
এঁকে বেঁকে চলে আর আমাকে করে আকুল।
আমি যে যখন তখন তোমাকেই ভালোবাসতে ব্যাকুল।
যতই ক্ষুধার্থ থাকি আমি,
খাওয়ারের প্রথম গ্রাসটা আমি তোমার মুখেই দিতে চাই,
তুমি সম্পূর্না হলেই না তবে আমি হবো সম্পূর্ন।
তোমার ক্ষুধা নিবারনে ওগো আমার ক্ষুধা নিবারিত।
একটা কেন সম্পূর্ন খাওয়ারটাই তুমি খেয়ে নাও আর আমায় বলো শুধু ভালোবাসিত।
তাতেই আমার মিটে যাবে হাজারও ক্ষুধার জ্বালা।
এ যে তোমার প্রতি আমার ভালোবাসা চঞ্চলা।
ওগো তুমি জাননা হয়ত,
মনের গমন পথ হয় সরল,
সেই মন বোঝে না জীবনের জটিলতা।
তোমার প্রতি আমার ভালোবাসায় আমি রাখতে চাইনা জীবন শুধু রাখতে চাই এই অবলা মনটাকে,
যেই মন দুনিয়া চায় না,
চায় ভালোবাসা আর ভালোবাসতে তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




