মনে পড়ে তোর প্রথম দেখার সেই দিনটি??
তোর কানেও ফোন আমার কানেও ফোন,
আমি তোকে খুঁজে ফিরছি ব্যাস্ত নগরীর ব্যাস্ত রাস্তায়।
তুই রাস্তার এক কোনে দাড়িয়ে আছিস আমি তোকে বললাম যে একটা নির্দিষ্ট স্থানে আসতে কিন্তু তুই জায়গাটার কাছে থেকেও এলি না,
পাছে আমি তোকে আগে দেখে ফেলি সেই জন্য।
পরে আমিই গিয়ে দাড়ালাম সেই নির্দিষ্ট জায়গাটায় এবং যা হওয়ার বা যা চাইছিলি ঠিক সেটাই হলো।
তুই আমাকে আগে দেখলি।
দেখার পর তুই বাচ্চা মেয়ের অস্ফুটে একটা চিৎকার করেছিলি।
মনে পড়ে তোর সেই ক্ষনের কথা।
এরপরই তুই বললি তুই চলে যাবি,
বাচ্চা মেয়ের মত পাগলামী শুরু করলি।
তুই দেখেছিস ব্যাস হয়ে গেছে এবার তুই বাসাত যাবি।
আমি তোকে জিজ্ঞেস করলাম,
-তুমি আছো কোথায়??
তুই বললি, রাস্তার অপর প্রান্তে।
মানে দুজন রাস্তার দুই প্রান্তে দাড়িয়ে।
আমি সিগনাল এর অপেক্ষা না করে এক প্রকার উড়ে গিয়ে রাস্তার অপর প্রান্তে তোর সামনে গিয়ে দাড়ালাম।
আমি যখন রাস্তা পার হচ্ছিলাম তখন আমি শুনতে পাচ্ছিলাম ফোনে, পাছে আমার গায়ে গাড়ির ধাক্কা না লাগে সেই ভয়ে তোর ক্ষীন ক্ষীন আর্ত চিৎকার গুলো।
আর আজ আমার মরন সংবাদেও নাকি তোর বুক কাঁপে না।
হায় সেলুকাস!!!
যাইহোক,
আমি তোর সামনে গেলাম সত্য কিন্তু কোন কথা না বলে শুধু বললাম এসো।
আর আমি আগে আগে হেটে চললাম।
তুই হেটে আমার সাথে কুলোতে পারছিলি না বলে কিছুটা পিছনে পড়ে গেলি।
আমি ঘুরে তাকিয়ে দেখলাম দেখার পর আবার চলতে শুরু করলাম।
যখন তুই আর আমি একান্তে বসলাম তখন তোর সেকি রাগ!!!
কেন আমি তোর সাথে কোন কথা না বলে আগে আগে হেটে আসলাম সাথে কেন আসলাম না!!!
হাহাহাহাহাহা আমার তখন খুব হাসি এসেছিলো।
হেসেছিলামও বটে একচোট।
পরে বললাম,
-এটা আমার প্রথম প্রেমের প্রথম মিট করা তো তাই একটু ভয়,লজ্জা,সংশয় কাজ করছিলো পরের গুলাতে আর এমন হবে না।
তুই বড় বড় চোখ করে আমার দিকে তাকালি।
উফফফফ বিশ্বাস কর তোকে তখন যা লেগেছিলো না আজও ভুলতে পারি না।
মেয়েরা যখন অবাক হয়ে গাল ফুলিয়ে অবাক চোখে তাকায় তখন তাদের যে অদ্ভুত সুন্দর লাগে তা বোধহয় তারা নিজেরাও জানে না।
***
সেই থেকে ঐ মুখটি গেথে আছে মনে,
আজও লালন করি ছোট্ট বুকের কোনে।
আজও মনে করে সেই মুখ
দু'চোখ ভাসে নিরব প্রস্রবনে,
কিছুইতো চাইনি,
চেয়েছি শুধু বাঁচতে তোর ঐ বুকের আচ্ছাদনে।
সেইটুকুও বিধি আমার ভাগ্যে লিখলো না
চেনা সেই তুই আজকে আমার হলি অচেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




