আচ্ছা বলতে পারো??
আমায় ভেবে ভয়ে কখনো তটস্থ হয়েছিলে,
আমি আসার প্রতিক্ষাতে নিজেকে প্রস্তুত করেছিলে শুধুই আমার জন্য?
বেধেছিলে কি চুলের মাঝে এক গুচ্ছ রজনীগন্ধা কিংবা গুঁজেছিলে কি খোপার কোনে গোলাপ?
একেছিলে কি কাজলে ভ্রোমর কিংবা দিয়েছিলে প্রতিক্ষার প্রহরে ভাজ পড়া ঐ ললাটে টিপ?
দাওনি হয়ত এখন দিচ্ছ,
তার জন্য যাকে আজ নিত্য নৈমিত্তিক তুমি আপন করে নিচ্ছ।
পথের মাঝে ক্লান্ত পথিকও প্রসন্ন ছায়ায় ক্লান্তিতে চোখ বোঁজে,
প্রেমের মাঝে ব্যার্থ প্রেমিকও শান্তির আচ্ছাদন খোজে।
আমার সেই শান্তি কোথায় বলতে পারো প্রিয়ে??
প্রতিটাক্ষন কাঁদছে আমার অবসন্ন হিয়ে।
আজও যখন চেনা বিছানায় তোমার চুরি যায় সন্মান,
তখন এই বিষন্ন আমি থাকি তোমারই জন্য অপেক্ষমান।
বলতে পারো এই প্রতীক্ষার শেষ কোথায়??
মরনেই নিহিত নাকি পাবো আমি জীবদ্দশায়??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




