বৃষ্টি,
তুমি এক গল্প কথকের গল্পের শিরোনাম,
তুমি আমার এক বেদনাদায়ক অতীতের নাম।
যখন বৃষ্টি নামে আকাশ বাতাস কাঁপিয়ে আর প্রকৃতিকে দুলিয়ে,
জানালার পাশে দাড়িয়ে আমি দেখি সেই বৃষ্টির উন্মাদনা।
আমার মাঝে ভর করে তখন একরাশ অতীত স্মৃতি ঠিক যেমনটি ভর করে আকাশজুড়ে মেঘ, বৃষ্টির আগমনী বার্তা হয়ে।
আমি হারিয়ে যাই সেই বেদনা দায়ক অতীতে,
কি পাগলামীটাই না সে করতো বৃষ্টিতে ভিজবে বলে,
আমার বারন সে শুনতেই চাইতো না কারন তাকে যে ভিজতেই হবে।
আমি বারন করলে তার সেকি রাগ।
মাঝে মাঝে সে আমাকে জানাতোও না,
ভিজে এসে বলতো,
এই জানো?
আমি না আজ বৃষ্টিতে ভিজেছি।
আমি রাগ করলে আমাকে আদরে আদরে ভরিয়ে দিতো, আমার রাগ ভাঙাতো।
ওহে বৃষ্টি,
তোমার আগমন,আমার স্মৃতির প্রস্রবন।
তুমি আর এসো না এমন ধরনী কাঁপিয়ে আমার স্মৃতির বাহন হয়ে,
আমি যে আর নিতে পারছি না এই যন্ত্রনার অতীত স্মৃতি গুলোকে।
ক্ষয়ে যাওয়া হৃদয় হতে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস এর উষ্ণতা যে কতটা পোড়ায় তা বোঝার সাধ্য নেই এই পৃথিবীর কারো।
আমাকে আর জ্বালাইস না হে ধরনী পোড়াইস না আর আমাকে,
হে ধরনী,
হে বৃষ্টি,
যদি পারো এমন কাউকে এনে দাও,
যে বলবে একবার আর একটিবার,
ভালোবাসি তোমাকে.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




