যারা রাতে বেশি সময় জেগে থাকি । তাদের জন্য কিছু কথা (না জানলেই নয়) রাতে কম কমপক্ষে আমাদের ৬ ঘণ্টা ঘুম যাওয়া উচিত , কারণ ব্রিটেন ও ইতালির গবেষকরা গবেষণা করে দেখেছেন রাতে যদি কমপক্ষে ৬ ঘণ্টা কোন ব্যাক্তি ঘুম না যায় তাহলে অকাল মৃত্যু হবার সম্ববনা অনেক বেশি ।
তারা বলেন , যারা ৬ ঘণ্টার কম ঘুমায় , ২৫ বছর বয়সের পর তাদের মৃত্যুর হার ৬ ঘণ্টা বা তার বেশি ঘুমায় তাদের চেয়ে ১২ শতাংশ বেশি । তাদের মতে ৬ ঘণ্টা বা তার বেশি ঘুম হল আদর্শ ঘুম।
অব্যশ ৭-৮ ঘণ্টার বেশি ঘুম সাস্থের জন্য মারাত্মক ক্ষতিকর ।
যেমন- কেউ যদি ২৪ ঘণ্টার মধ্যে টানা ৯ ঘণ্টা ঘুমিয়ে থাকে তবে তার অকাল মৃত্যুর কথা ও গবেষকরা উড়িয়ে দিচ্ছে না ।
দেড় কোটি মানুষের উপর ১৬ টি জরিপ চালিয়ে তারা এ তথ্য পেয়েছে ।
এখন দেখা যাচ্ছে আমরা যারা নেট ( ফেসবুক , ব্লগিং ইত্যাদি ) ব্যবহার করি তারা প্রতিনিয়তই ঘুম নষ্ট করে রাত জেগে থাকি । এতে যে আমাদের কি ক্ষতি হচ্ছে সেটা আমরা কেউ উপলব্ধি করতে পারছি না । কিন্তু আমাদের জেনে রাখা উচিত
"ঘুম হল লিটমাস পেপারের মত ,
এটা আমাদের শরীরের থেকে সব রকমের ক্লান্তি শুষে নেয়।"
তাই আসুন এখন থেকে আমরা পর্যাপ্ত ঘুম যাই , কারণ স্বাস্থ্যই সকল সুখের মুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




