আবারো নীতুর সাথে
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেশ ক’বছর পর
আবারো নীতুর সাথে দেখা ।
আমি হাটছিলাম
রাস্তা ধরে একা ।
মসজিদ রোডের পাশে
ঠিক বেলা শেষে
রিকশায় চড়া
দুটি মানবমূর্তির নিবিড়তা দেখে
বেশ কৌতুহলেই তাকিয়েছিলাম ।
তখনি হঠাৎ করে
সমস্ত শিরদাড়া বেয়ে
একটা বজ্রাঘাত ।
বড় অসহনীয়
চোখ সরাতেই মোহনীয়
সেই সুরে
নাম ধরে
ডেকে উঠল
পালাবার পথটা বোধ হয়
রুদ্ধই হয়ে গেল ।
কাছে গেলাম
নীতু
সেই পুরনো নীতু
কতদিন পর দেখা
কতকাল আমি একা ।
বোকা বোকা চেহারার
এক যুবকের সাথে
দিল পরিচয়
কতক্ষণ করতে হল
মিছে অভিনয় ।
বুঝি বড় ভাল আছে
শুধু এ বুকেই আগুন
কেটে গেছে স্বপ্নে বোনা
কতশত ফাগুন ।
হাসি খুশি
ছিল বেশ প্রাণোচ্ছল
কি জানি ওটা কি
লোক দেখানো ছল ?!?!
তবু তার
ঠোট দুটি কাপছিল
চোখের ভাষাও ছিল
ভীষণ এলোমেলো ।
হঠাৎ কথা হারিয়ে গেল
দু’জনারই
অথচ অভিনয়টা ছিল
বেশ প্রত্যয়ী ।
আবেগ হয়তো আর
বাধ মানেনি
তাইতো লোকদেখানো শিষ্টাচারেও
থেমে থাকেনি ।
চলে এলাম
রেখে বিদায়ের সামান্য আনুষ্ঠানিকতা
ততক্ষণে একা মনে
চলে আসে স্তব্ধতা ।
হয়তো হেরেই গেলাম
আজ আমি পরাজিত
তবু কেন দুঃখগুলো
ঘিরে থাকে অবিরত ।
(ছবি সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন