চাইলেই ভোলা যায়না
হয়তো এড়িয়ে চলা যায়
পাতা যেমন ঝড়ে যেয়ে
পরে শুকায় ।
সময়ের স্রোতে হয়তো
স্মৃতি হারায়
স্বপ্নেরা পালিয়ে পিছে
থেমে দাড়ায় ।
বলে বলে তো
ভোলা যায়না
তা কি এতই সোজা
মনের ফ্রেমটা ধূসর হয়ে আঁকে
ফিনিশীয় মৃত্যুর বোঝা ।
হৃদয় দিল খুলে
পৃথিবী গেল তা ফেলে
তিক্ত অভিমানে
আলভোলা মনে
অথবা পিছুটানে ।
তবু মনে পড়ে
ক্ষয়ে যাওয়া কথা
কাঁচ ভাঙ্গার শব্দে ভাঙ্গে
নিশ্চুপ নীরবতা ।
কখনো আহ্লাদী বাতাস
ছড়ায় বিষণ্ণ দীর্ঘশ্বাস
উৎসাহী গাংচিলের দল
মাতায় স্তম্ভিত আকাশ ।
মনের কথা
হয়তো ভোলা যায়
কিন্তু দেহজ স্মৃতি
করে আকুতি
বেঁচে থাকার
শরীর কথা বলে ওঠে
করে আর্তচিৎকার ।
প্রতিটি শিরা উপশিরায়
রক্তের শোণিত ধারায়
বয়ে চলে যে আগুন
নেভানোর যণ্ত্রনাটা তার
লাগে শতগুন ।
তবু থেমে থাকা নয়
থাক যত বাধা ভয়
জীবন চলবে তারই মত
থাকুকনা স্মৃতি যত ।
অস্থিরতা পিছু ঠেলে
বেঁচে থাকার মণ্ত্র নিয়ে
গাই জীবনের কাব্য
মন তোলপাড় ঝড় নিয়ে
থাকি তবু সভ্য ।
(ছবি সংগৃহীত)
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।