উদাস পথিক
পথ হারিয়ে
স্বপ্নগুলো
ঘুম পাড়িয়ে
চলতে গেলে
হোচট খেলে
একটুখানি
সময় পেলে
দিব্যলোকে
আঁধার ঠেলে
জ্বলবে আবার
নতুন বলে ।
প্রাণসখা
কাব্য কেন ?
হৃদয় মাঝে
আছো জেনো ।
ঘুম দুপুরে
হঠাৎ করে
বিবাগী মন
সঙ্গ পেলে
আধেক তোমার
ইচ্ছে মত
চুলের বাঁধন
খুলেই দিত ।
একমুঠো সুখ
হিমেল হাওয়া
করছে কেবল
পিছু ধাওয়া
উড়ছে তোমার
শাড়ীর আচল
জব্দ প্রেমে
এক দীঘি জল
আর ঐ রোদ্দূর
বৃহস্পতির
ডানায় চড়ে
উড়ছে বহুদুর ।
অনেকটুকু
এগিয়ে যেয়ে
ফিরবার আর
পথ না পেয়ে
স্তব্ধ পড়ে রই ।
মধ্যখানে
এক জীবনে
একাই রয়ে যাই ।
নাই বা আসো
তুমি কাছে
আমারওতো
জীবন আছে ।
বাঁচব আবার
নতুন করে
নতুন আশ্বাসে
ধূসর স্মৃতি
মিশিয়ে দেব
সোনালী সবুজ ঘাসে ।
ছবি : সংগৃহীত
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।