আমার প্রতিটি ভোর শুরু হয়
অজানা এক ঘোরে
ইস্পিত লক্ষ্য থেকে
তবু যাচ্ছি দূরে সরে ।
এই এক ভাবি
ক্ষণকাল পরে
দেখি চেয়ে
মুছে গেছে তার সবই ।
লক্ষ্য আজ লক্ষ্যহীন
তবুতো কাটছে প্রতিটি দিন
দূর্বিসহ
যেমন করে আছি বেঁচে
প্রত্যহ ।
নিবিড়তমা
কী দেব উপমা
অনেক কিছুই আজ
বলতে যে মানা ।
আকাশের মেঘের মত
কেন তবু
চক্ষু জলে স্নাত ।
হিমঝড়ে যায় ঝড়ে
সব অভিমান
তোমার দেখা পেলে যেন
এ দেহে আসে প্রাণ ।
সুখেরা আজ তিরোহিত
বড় বেশি একগুয়ে
মনটা তবু নির্যাতিত
নীরবে সব কষ্ট সয়ে ।
রুপান্তরের জোয়ারে ভেসে
কিছুটা মুচকি হেসে
চলে গেলে
কেউ পথ চেয়ে বসে আছে
তা কি একবারও ভেবেছিলে ।
বিশুদ্ধ প্রেম নেই
শুধুই কথার সাতকাহন
লোক দেখানো অভিনয়ে
যেন কত আপন ।
নিশ্চিন্ত সুখের তরে
ছিল তোমার বিনিয়োগ
এতটুকু ভূলে তাই কি
এত অভিযোগ ।
এখন কত মান অভিমান তোমার
কত অনুযোগ
প্রতিটা দিনই নতুন কেউ
হচ্ছে যোগ বিয়োগ ।
পরাহিত যাপিত জীবন
আমি হীনে যাচ্ছে কেমন
বল ?
জানি সে জীবনেও নেই
অতটা আলো ।
ছবি : সংগৃহীত ।
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।