খুব করে
ইচ্ছে করে
হারিয়ে যেতে
বহুদুরে ।
হাতটি ধরে
খুব নিশিতে
জানলা পাশে
একটু বসে
হৃদয় ছোয়া
আদর দিতে
স্বপ্ন দিয়ে
ঘুম পাড়াতে ।
মুখোমুখি
আমরা দুজন
চোখেচোখে
কথোপকথণ ।
কিছুটা সময়
হোক অপচয়
রাতের আঁধার
নেই কোন ভয় ।
তারা গোণার
ছন্দ পেতে
হাসনাহেনার
গন্ধে মেতে
চাঁদের সাথে
বলব কথা
জোনাক পোকার
নিবিড়তা ।
শুণ্য চেয়ার
দুলে ওঠে
ঘড়ির কাটা
বয়েই চলে
অন্ধকারে
কিসের ঘোরে
নয়ন জুড়ে
অশ্রু ঝড়ে ?
মনের দুয়ার
ওঠে খুলে
কোন সময়ের
কোন বা ভুলে ?
সব মায়া
সব ছায়া
শুধুই কি
চলে যাওয়া ?
সময়ের
হাহাকার
বেজে ওঠে
বারংবার ।
দুরের ঐ
কুন্জবনে
কোন পাখি
মাতল গানে ?
এত কাছে
থেকেও দূরে
আছে কোন
অভিসারে ?
জানলার
ভেজা কাঁচে
আঙ্গুলে
কাব্য লিখে
দিয়েছি
তোমার তরে
তবু কি
মনে পড়ে ?
দূরের ঐ
হিজল বনে
পেচারা
সঙ্গোপণে
শিকারের
বায়না ধরে
বসে থাকে
ঘাপটি মেরে ।
টিমটিম
জ্বলছে বসি
নিয়নের
বাতিগুলি
হিমঝড়
শুরু হয়ে
কাটছে
প্রহরগুলি ।
এত রাত
ঘুমে ধরা
শুধু তুমি
আমি ছাড়া
জাগছে
নীল সে তারা
প্রহরা
দিচ্ছে কারা ?
গীটারের
টুংটাং
বিধছে কী
সুর তান ?
মাঝরাতে
নীরবতা
ভেঙ্গে হয়
খানখান ।
উচু উচু
দালান জুড়ে
চোখেরই
অগোচরে
কত কেউ
করছে কী যে
জানে সে
নিজেই নিজে ।
অভাগা
রাত্রি কাটে
ভিড়িয়ে
মনের ঘাটে
এ তরী
যাচ্ছে বাড়ি
চলছে
মায়ার গাড়ি ।
ছবি : সংগৃহীত ।
আলোচিত ব্লগ
একসাথে হাঁটি
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।