প্রেম সর্বজনীন
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নগরীর ব্যাস্ততম রাজপথ
যানজটে আকাল
সকাল বিকাল ।
নাগরিক অনুভূতিহীন মানুষগুলো
যাণ্ত্রিক জীবনের অস্থিরতায়
দিকভুলো
ঢিমতালে ছুটে চলে
সারি সারি গাড়ি
যাত্রীবোঝাই
কোথাও তিল ধারনের জায়গা নাই
ক্রমাগত
ট্রাফিক সাইরেনে নিয়ণ্ত্রিত
এই সড়ক
ক্লান্ত পথরক্ষক
কাজের মাঝে
কী যেন খোজে
অবাক চোখে
সেই পথে চেয়ে।
পিচগলা রোদে
ধূলোর আমুদে
শ্রান্ত শরীর
জীর্ণ ইউনিফর্ম
সস্তা শ্রম
বিবর্ণ হাতঘড়ি ।
ঠিক নয়টা বিশ
বুক দুরুদুরু করছে অহর্ণিশ
উচাটন মন
চায় কার আগমন ?
রোজকার মত
রিকশায় আনীত
সেই মায়াবতী মেয়ে
কোথায় ?
কেন তার দেখা নাই ?
প্রতীক্ষার যাতনা
হয় আরো দীর্ঘায়িত
জেগে ওঠে সুপ্ত
বাসনা যত ।
সেই চোখে চোখ
এলো চুল
বাতাসে অবাধ্য ওড়না সংবরণের
আনাড়ি চেষ্টা
লাজুক হাসি
মিইয়ে দিত
ক্ষণিকের রেশটা ।
সিগনাল আটকে আছে
সময় গড়িয়ে গেছে
নেই কোন হুশ
বাড়ছে গাড়ির বহর
কাটছে কতটা প্রহর
বিরক্ত পথমানুষ ।
তবু নির্বিকার যে সে
জানেনা কী হবে শেষে ?
উদভ্রান্ত হয়ে
তাকায় আশপাশ
মনে হয় চাকুরী এক
যণ্ত্রনার নাগপাশ ।
সব দায়িত্ব ভুলে
আজ রিক্ত হলে
খুব কি ছিল ক্ষতি ?
সে ও তো মানুষ
ওড়ায় ফানুস
প্রেমের সাঝবাতি ।
ট্রাফিক
শুধুই আক্ষরিক
এক পেশা
আছে তার
জাগতিক
প্রেম ভালবাসা ।
(ছবি: সংগৃহীত)

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন